×

আন্তর্জাতিক

আফগানিস্তানে তুষারপাতে নিহত অন্তত ১৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৪, ০১:০৪ পিএম

আফগানিস্তানে তুষারপাতে নিহত অন্তত ১৫

আফগানিস্তানে ব্যাপক তুষারপাতে এ পর্যন্ত ১৫ জনের নিহত হয়েছে। এছাড়া তুষারপাতজনিত কারণে বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন।

শনিবার (২ মার্চ) আফগানিস্তানভিত্তিক সংবাদমাধ্যম তোলো নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

জানা যায়, তুষারপাতের জের দেশটির বালখ, ফারইয়াব, সার-ই-পুল, জৌজান, হেরাত, ঘোর, কান্দাহার, বামিয়ান, ফারাহ, হেলমান্দ, নূরিস্তানসহ প্রায় সব প্রদেশে লাখ লাখ মানুষ ও গবাদি পশু সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছে ।

সার-ই-পুলের বাসিন্দা আবদুল কাদির চলমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘গত কয়েকদিন ধরে তুষারপাত হচ্ছে, এখনও চলছে। তুষারের স্তূপ জমার কারণে প্রদেশের অধিকাংশ সড়ক বন্ধ হয়ে আছে। বাড়ি থেকে বের হওয়ার উপায় নেই। অনেক জায়গায় সাধারণ লোকজন ও গবাদি পশুর খাদ্য সংকট শুরু হয়েছে বলে শুনেছি।’

আরেক বাসিন্দা বলেছেন, ‘সড়ক বন্ধ থাকার কারণে যেসব এলাকা বিচ্ছিন্ন হয়ে পড়েছে, সেসব স্থানে জরুরি ভিত্তিতে খাবার ও পশুখাদ্য পাঠানো প্রয়োজন।’

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখতে বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি আপদকালীন কমিটি গঠন করেছে দেশটিতে ক্ষমতাসীন তালেবান সরকার। ইতোমধ্যে বালখ, জৌজান, বাদঘিস, ফারইয়াব এবং হেরাতের পশুপালকদের জন্য ৫ কোটি আফগানি সহায়তা হিসেবে বরাদ্দ করা হয়েছে।

তালেবান সরকারের কৃষি, সেচ এবং পশুসম্পদ বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মিসবাহউদ্দিন মুস্তাইন জানিয়েছেন, আপদকালীন কমিটির তত্ত্বাবধানে ইতোমধ্যে আফগানিস্তানের সব প্রদেশে বরফে আটকা পড়া মানুষজনকে উদ্ধার, সড়ক নেটওয়ার্ক পুনরুদ্ধার, খাদ্য ও পশুখাদ্য সরবরাহের কাজ শুরু হয়ে গেছে।

বরফে আটকে পড়া লোকজনদের উদ্ধারে আফগান রেড ক্রিসেন্ট সোসাইটিও এগিয়ে এসেছে বলে তোলো নিউজকে জানিয়েছেন সোসাইটির মুখপাত্র এরফানউল্লাহ শারাফজাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App