×

আন্তর্জাতিক

মাস্ককে টপকে শীর্ষ ধনীর স্থানে বেজোস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৪, ১১:২২ এএম

মাস্ককে টপকে শীর্ষ ধনীর স্থানে বেজোস

ছবি: ইন্টারনেট

টেসলা ইনকর্পোরেটেডের শেয়ার ৭.২ শতাংশ পতনের পর জেফ বেজোসের কাছে শীর্ষ ধনীর স্থান হারিয়েছেন ইলন মাস্ক। বর্তমানে মাস্কের সম্পদের পরিমাণ ১৯৭.৭ বিলিয়ন ডলার, আর জেফ বেজোসের সম্পদের পরিমাণ ২০০.৩ বিলিয়ন ডলার। 

সোমবার (৪ মার্চ) এ তথ্য জানিয়েছে ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স।

২০২১ সালের পর এই প্রথম বিশ্বের ধনীদের তালিকায় শীর্ষে উঠে এসেছেন অ্যামাজন ইনকর্পোরেটেডের প্রতিষ্ঠাতা বেজোস। 

জানা গেছে, অ্যামাজনের শেয়ার ২০২২ সালের শেষের দিক থেকে দ্বিগুণেরও বেশি বেড়েছে এবং রেকর্ড উচ্চতায় রয়েছে। অন্যদিকে, টেসলা তার সর্বোচ্চ অবস্থান থেকে প্রায় ৫০ শতাংশ নিচে নেমে গেছে।

আরো পড়ুন: প্রেসিডেন্ট প্রার্থী হতে ট্রাম্পের বাধা নেই: সুপ্রিম কোর্ট

প্রাথমিক তথ্যে দেখা গেছে, টেসলার শেয়ারের দাম এক বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্নে নেমে গেছে। আর করোনাভাইরাস মহামারির শুরুর দিকে অ্যামাজন অনলাইনে পণ্য বিক্রিতে ব্যাপক বিস্তৃতি লাভ করেছে। ফলে মাস্ককে টপকে খুব সহজেই শীর্ষ ধনীর স্থান দখল করেছেন বেজোস। 

এর আগে, ২০১৭ সালে মাইক্রোসফ্ট ইনকর্পোরেটেডের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসকে ছাড়িয়ে শীর্ষ ধনীর তালিকায় ওঠেন মার্কিন ব্যবসায়ী বেজোস। অবশ্য পরবর্তী সময়ে শীর্ষ ধনীর স্থান হারান তিনি।

এছাড়া বিশ্বের সবচেয়ে শীর্ষ ধনীদের মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছেন ফ্রান্সের বিলাসবহুল সৌখিন পণ্যের প্রতিষ্ঠান এলভিএমএইচের চেয়ারম্যান বার্নার্ড আর্নল্ট। তার সম্পদের পরিমাণ ১৯৭ বিলিয়ন ডলার। মোট ১৭৯ বিলিয়নের সম্পদ নিয়ে তৃতীয় স্থানে আছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। আর দেড়শ বিলিয়ন সম্পদ নিয়ে এ তালিকার পাঁচ নম্বরে অবস্থান করছেন বিল গেটস। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কর্মকর্তা সংকটে স্থবির, সেবা না পেয়ে ভোগান্তি

রায়গঞ্জ পৌরসভা কর্মকর্তা সংকটে স্থবির, সেবা না পেয়ে ভোগান্তি

বাবা ও ছেলের নিয়ন্ত্রণে ইউনিয়ন ভূমি অফিস

অনিয়ম-সিন্ডিকেট বাবা ও ছেলের নিয়ন্ত্রণে ইউনিয়ন ভূমি অফিস

খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

খানাখন্দে বেহাল সাতৈর-ডোবরা সড়ক, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র: ৮ মাসে প্রাণ গেল ৫২ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App