×

আন্তর্জাতিক

রাফায় হামলা না করতে ইসরায়েলকে সৌদির হুশিয়ারি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৪, ১২:৫০ পিএম

রাফায় হামলা না করতে ইসরায়েলকে সৌদির হুশিয়ারি

গাজার দাক্ষিণাঞ্চলীয় শহর রাফায় ইসরায়েলের যেকোনো হামলা বা সামরিক অভিযান দেশটির জন্য ভয়াবহ বিপদ বয়ে আনবে বলে হুশিয়ারি দিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ।

মঙ্গলবার (৫ মার্চ) জেদ্দায় অনুষ্ঠিত অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রিজের (ওআইসি) অধিবেশনে এ হুশিয়ারি উচ্চারণ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

তিনি ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার ইসরায়েলি পরিকল্পনার বিরোধিতার কথা পুনর্ব্যক্ত করেন। খবর আরব নিউজের।

হামাস ও ইসরায়েলের মধ্যে গত অক্টোবর মাস থেকে শুরু হওয়া এ যুদ্ধে বাস্তুচ্যুত হাজার হাজার মানুষ গাজার রাফা সীমান্তে আশ্রয় নিয়েছেন। এবার গাজায় নিরীহ নাগরিকদের ওপর চলমান হামলা নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার আলোচনায় বসে ওআইসর সদস্য দেশগুলো।

গত বছরের ৭ অক্টোবর ইসরাইলে প্রবেশ করে হামাসের ভয়াবহ হামলায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হয়। এ ঘটনার পর শুরু হওয়া ইসরায়েলের বর্বর হামলায় নারী ও শিশুসহ ৩০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ক্রমবর্ধমান বৈশ্বিক ক্ষোভের কথা উল্লেখ করে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এখন গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য প্রতিনিয়ত চাপ বাড়াচ্ছে বিভিন্ন দেশ। পাশাপাশি একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি সমর্থন বাড়াচ্ছে দেশগুলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App