×

আন্তর্জাতিক

ইউক্রেনে হামলা, অল্পের জন্য বেঁচে গেলেন জেলেনস্কি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৪, ০১:৫৬ পিএম

ইউক্রেনে হামলা, অল্পের জন্য বেঁচে গেলেন জেলেনস্কি

ছবি: সংগৃহীত

ইউক্রেনের ওডেশা নগরীতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোতাকিস। স্থানীয় সময় বুধবার (৬ মার্চ) এই হামলা চালায় রাশিয়া।

ওডেসার যে স্থানে রুশ ক্ষেপণাস্ত্র আঘাত হানে, সেখান থেকে মাত্র ৫০০ মিটার দূরেই একটি জায়গায় বৈঠক করছিলেন জেলেনস্কি ও মিৎসোতাকিস। খবর নিউ ইয়র্ক পোস্টের। 

প্রতিবেদনটিতে বলা হয়, ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রো প্লেটেনচুক জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র হামলায় ৫ জন নিহত হওয়ার পাশাপাশি অনেকে আহতও হয়েছেন। হামলায় জেলেনস্কি ও গ্রিসের প্রধানমন্ত্রী কেউই আহত হননি। তবে জেলেনস্কি জানিয়েছেন, তিনি ক্ষেপণাস্ত্র হামলার এতটাই কাছে ছিলেন যে এটির জোরালো শব্দ তিনি শুনতে পেয়েছেন।

এ বিষয়ে জেলেনস্কি বলেছেন, ‘আজ আমরা হামলা হতে দেখেছি। আপনারা দেখেছেন যে কারা এই হামলা করছে। আমি বিস্তারিত এখনো জানি না। কিন্তু আমি এটা জানি বেশ কয়েকজন আহত ও নিহত হয়েছেন। আমাদের দ্রুততার সঙ্গে নিজেদের রক্ষা করতে হবে। আর নিজেদের রক্ষায় সবচেয়ে ভালো উপায় হলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। আমাদের মিত্রদের উচিত, আমাদের প্রতি আরো বেশি মনোযোগ দেয়া।’

এই হামলার বিষয়ে গ্রিক প্রধানমন্ত্রী মিৎসোতাকিস সাংবাদিকদের বলেন, ‘আমরা যখন আমাদের গাড়িতে উঠছিলাম তখন বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পাই। আমি মনে করি, এখানে যে সত্যিকার যুদ্ধ চলছে, তার আর প্রমাণের প্রয়োজন নেই।’

আরো পড়ুন: যেকোনো যুদ্ধই ট্র্যাজেডি

ইউক্রেনীয় নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, ‘ক্ষেপণাস্ত্র হামলার আগে তিনি প্রেসিডেন্ট জেলেনস্কিকে ওডেসা শহরটি ঘুরিয়ে দেখিয়েছেন। রাশিয়ার হামলায় ওডেসায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়’

‘সরাইলের ঘটনায় মামলা হলে আমাকেই যেন প্রধান আসামি করা হয়’

‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’, গুলি ছোড়ার ঘটনায় মুখ খুললেন আসিফ

‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’, গুলি ছোড়ার ঘটনায় মুখ খুললেন আসিফ

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন আসিফ মাহমুদ

গণবিক্ষোভের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ চাইলেন আসিফ মাহমুদ

চলতি সংসদ ৫ বছর টিকবে কি না সন্দেহ আছে

নাহিদ ইসলাম চলতি সংসদ ৫ বছর টিকবে কি না সন্দেহ আছে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App