×

আন্তর্জাতিক

পাকিস্তানে ইমরান খানকে রাখা জেলে হামলার চেষ্টা! আটক ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৪, ০৫:২৫ পিএম

পাকিস্তানে ইমরান খানকে রাখা জেলে হামলার চেষ্টা! আটক ৩

ছবি: সংগৃহীত

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান-তেহরিক-ই ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ইমরান খানকে যে জেলে রাখা হয়েছে, সেখানে ‘সন্ত্রাসী হামলার’ চেষ্টা করা হয়েছে। দেশটির আদিয়ালা কারাগারে ভারী অস্ত্রশস্ত্রসহ এ হামলা চেষ্টার পর তিনজনকে আটক করেছে দেশটির পুলিশ এবং কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট। খবর-এনডিটিভি

বৃহস্পতিবার (৭ মার্চ) রাত্রে সেন্ট্রাল জেল আদিয়ালায় এ হামলার চেষ্টা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, আটক তিনজনের কাছ থেকে ভারী অস্ত্র, হ্যান্ড গ্রেনেড, বিস্ফোরক, এবং ঐ জেলের ম্যাপ জব্দ করা হয়েছে। 

পুলিশ আরো জানিয়েছে, ওই তিনজন আফগানিস্তানের নাগরিক। তাদেরকে আটকের পর জিজ্ঞাসাবাদের জন্য গোপন স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া জেলের আশেপাশে এখনো তল্লাশি চালাচ্ছে পুলিশ। 

উল্লেখ্য, সেন্ট্রাল জেল আদিয়ালার সবচেয়ে জনপ্রিয় কয়েদীদের মধ্যে রয়েছেন ইমরান খান, একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী, এবং পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

বাঁধনকে কারা হামলা করেছিল, মিললো পরিচয়

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

নতুন দায়িত্ব পেলেন নোয়াখালী-১ আসনের এমপি

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরকে ১৫০ টাকার খাবারের দাওয়াত দিলেন প্রধানমন্ত্রী

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

পে স্কেলে বড় পরিবর্তন, বাদ পড়ল যেসব প্রস্তাব

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App