×

আন্তর্জাতিক

রোজার জন্য প্রস্তুত মক্কার ১২ হাজার মসজিদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ১১:০১ পিএম

রোজার জন্য প্রস্তুত মক্কার ১২ হাজার মসজিদ

ছবি: সংগৃহীত

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে মক্কা নগরীর ১২ হাজার ১০৪টি মসজিদ পুরোপুরি প্রস্তুত করা হয়েছে। যার মধ্যে শহরের কেন্দ্রস্থলে রয়েছে ৪৬০টি মসজিদ।

রমজানের চাঁদ দেখা গেলে রবিবার (১০ মার্চ) থেকে সৌদিতে শুরু হবে মহিমান্বিত এ মাস। আর চাঁদ না দেখা গেলে সোমবার রাতে সেহরি খেয়ে মঙ্গলবার থেকে রোজা রাখবেন সৌদিসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের মুসল্লিরা।

রমজানকে সামনে রেখে মক্কার ইসলাম বিষয়ক মন্ত্রণালয় এসব মসজিদ প্রস্তুত করেছে। প্রস্তুতির অংশ হিসেবে সবগুলো মসজিদ পরিষ্কার করা হয়েছে, কার্পেট বিছানো হয়েছে, সুগন্ধি ছিটানো হয়েছে এবং পুরুষ-নারীদের নামাজের স্থানগুলো রক্ষণাবেক্ষণ করা হয়েছে।

বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজানে বেশি মানুষ ওমরাহ পালনে মক্কায় আসেন। এই সময় কাবা প্রাঙ্গনে মুসল্লিদের ভিড় বাড়ে।

আরো পড়ুন: পাকিস্তানের প্রেসিডেন্ট হলেন আসিফ আলী জারদারি

রমজান মাস শুরু হওয়ার আগেই সৌদির ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মসজিদের মুয়াজ্জিন ও ইমামদের কিছু নির্দেশনায় বলা হয়েছে, ইফতারের জন্য কোনো ধরনের অর্থ সংগ্রহ করা যাবে না। মসজিদের ভেতর কোনো ইফতার করা যাবে না। কারণ এতে মসজিদের পরিচ্ছন্নতা নষ্ট হয়। তবে মসজিদের আশপাশের খালি জায়গায় ইফতার আয়োজন করা যাবে।

নামাজ চলাকালে মসজিদে কোনো ধরনের ভিডিও করা যাবে না এবং নামাজ কোনো মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা যাবে না।

এছাড়া সরকারি ক্যালেন্ডার অনুযায়ী আজান দেয়ার জন্য এবং আজান দেয়ার পর নির্দিষ্ট সময়ে নামাজ শুরুর নির্দেশনা দেয়া হয়েছে।  

ইমামদের তারাবির নামাজ পড়ানো নিয়েও নির্দেশনা দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, তারাবির নামাজ দীর্ঘ করা যাবে না এবং রমজানে মসজিদে যে খুতবা বা বক্তব্য দেয়া হবে সেগুলোর রোজার ওপর দিতে হবে। যেন রোজাদাররা এতে উপকারিত হতে পারেন।

খবর: গালফ নিউজের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীকে গালিগালাজ, সিফাতের জামিন নামঞ্জুর

প্রধানমন্ত্রীকে গালিগালাজ, সিফাতের জামিন নামঞ্জুর

শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আর আপিলের সুযোগ নেই

চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আর আপিলের সুযোগ নেই

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

ইবিতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে অস্ত্র হাতে ১৯ বহিরাগত শনাক্ত

ইবিতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে অস্ত্র হাতে ১৯ বহিরাগত শনাক্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App