×

আন্তর্জাতিক

রমজানে পশ্চিমতীরে ইসরায়েলের ভয়াবহ হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০৪:২৩ পিএম

রমজানে পশ্চিমতীরে ইসরায়েলের ভয়াবহ হামলা

পবিত্র রমজানেও অধিকৃত পশ্চিমতীরে একাধিক স্থানে ভয়াবহ অভিযান চালিয়ে যাচ্ছে বর্বর ইসরায়েলি বাহিনী। 

দখলদার বাহিনীর হামলায় ওই এলাকায় ২ শিশুসহ অন্তত ৪ জন নিহত হয়েছেন। খবর আল-জাজিরার।

বুধবার (১৩ মার্চ) ফিলিস্তিনি কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছে। ইসরায়েলি বাহিনী মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় অধিকৃত পূর্ব জেরুজালেমের শুফাত শরণার্থী শিবিরে রামি আল-হালহুলি নামে এক ১৩ বছর কিশোরকে গুলি করে হত্যা করে।

ইসরায়েলের বর্ডার পুলিশ জানিয়েছে, ওই ফিলিস্তিনি শিশু তাদের লক্ষ্য করে আতশবাজি ছুড়েছিলো।

ইসরায়েলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির ওই হত্যাকাণ্ডে ইসরায়েলি সেনাদের প্রতি সমর্থন ব্যক্ত করেছেন।

বেন-গভির একটি এক্স পোস্টে বলেন, আমি সেই যোদ্ধাকে অভিবাদন জানাই যে ওই ‘সন্ত্রাসীকে’ হত্যা করেছে।

তবে, প্রত্যক্ষদর্শীরা বলছেন, নিহত ওই ফিলিস্তিনিশিশু ইসরায়েলি বাহিনীর দিকে নয়, আকাশের দিকে আতশবাজি ছুড়েছিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার’

স্থানীয় সরকারমন্ত্রী ‘দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার’

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

শাওন-ফেরদৌসসহ যে ২৮ তারকার নামে ট্রাইব্যুনালে অভিযোগ

রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার

রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App