×

আন্তর্জাতিক

হিন্দু হয়েও প্রতি বছর রোজা রাখেন আমিরাত প্রবাসী নীলাম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মার্চ ২০২৪, ০৪:১৩ পিএম

হিন্দু হয়েও প্রতি বছর রোজা রাখেন আমিরাত প্রবাসী নীলাম

ছবি: সংগৃহীত

আমিরাত প্রবাসী ও মরিশাসের নাগরিক তরুণী নীলাম গোকুলসিং হিন্দু ধর্মাবলম্বী হয়েও প্রতি বছর রোজা রাখেন। প্রথমে মুসলিম বন্ধুদের দেখাদেখি রোজা রাখলেও এখন রোজা তার জন্য নিজেকে খুঁজে পাওয়ার একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে।

২০২১ সালে নীলাম প্রথম রোজা রাখা শুরু করেন। সে সময় মালয়েশিয়াতে পড়াশোনার জন্য যান তিনি। নীলাম বলেন, “মালয়েশিয়া মুসলিম প্রধান দেশ। ২০২১ সালে সেখানে আমি রোজা রাখা শুরু করি। মালয়েশিয়ায় আমার অনেক মুসলিম বন্ধু আছে। আমরা সেখানে একসঙ্গে সেহরি ও ইফতার করতাম। মূলত তাদের সংস্কৃতিকে বোঝা ও একাত্বতা প্রকাশের জন্য আমি রোজা রাখা শুরু করি।”

নীলাম দুই বছর আগে আমিরাতের দুবাইয়ে আসেন। এখানে এসেও রোজা রাখা অব্যাহত রাখেন। তিনি বলেন, আমি এখনো রোজা রাখি কারণ আমার আশপাশে যারা আছে তারা সবাই রোজা রাখেন।

আরো পড়ুন: রোজা না রাখলেই গ্রেপ্তার করছে পুলিশ

২৬ বছর বয়সী এই তরুণী আরো বলেন,  “খাবার এবং পানি ছাড়া কাজ করা কতটা কঠিন রোজার মাধ্যমে সেটি আমি বুঝি।” নীলামের জন্য রোজা এখন অন্যকিছু। যেভাবে খাবার ও পানি থেকে দূরে থেকে শৃঙ্খলা বজায় রেখে কাজ করা হয়, সেটির মাধ্যমে তিনি নিজেকে নতুন করে খুঁজে পেয়েছেন।

তিনি বলেছেন, “নির্দিষ্ট খাবার ও কর্মকাণ্ড থেকে দূরে থাকার মাধ্যমে, আমি আমার নিজের অভ্যাস, আকাঙ্খা ও চিন্তুা সম্পর্কে জানতে পারি।” এছাড়া একসঙ্গে সবাই বসে ইফতার করার বিষয়টিও দারুণ উপভোগ করেন বলে জানিয়েছেন তিনি। কারণ এর মাধ্যমে ঐক্যবদ্ধতা অনুভব করা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App