×

আন্তর্জাতিক

ইসরায়েলের বাঁধা, আল-আকসায় ৯০ হাজার ফিলিস্তিনির তারাবির জামাত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ০৯:১৯ পিএম

ইসরায়েলের বাঁধা, আল-আকসায় ৯০ হাজার ফিলিস্তিনির তারাবির জামাত

ছবি: সংগৃহীত

গাজায় চলমান সংঘাত ও ইসরায়েলি বাহিনীর মুহুর্মুহু হামলা এবং নিষেধাজ্ঞা সত্ত্বেও পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে তারাবি নামাজ আদায় করেছেন ৯০ হাজার ফিলিস্তিনি। 

শুক্রবার (১৫ মার্চ) এ জমায়েত লক্ষ্য করা গেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইয়েনি সাফাক। 

এদিকে ইসরায়েল আল-আকসার গেটে বাহিনী মোতায়েন করে অসংখ্য ফিলিস্তিনিকে মসজিদে প্রবেশে বাধা দেয়। মসজিদ কর্তৃপক্ষ জানান, বাঁধা সত্ত্বেও রমজানের ষষ্ঠ রাতে এ বিপুল সংখ্যক মুসল্লি নামাজ আদায় করেছেন মুসলমানদের প্রথম কেবলা আল-আকসায়। সূত্র: আনাদোলু

জেরুজালেমের ইসলামিক এনডাউমেন্টস বিভাগ জানিয়েছে, ৬ রমজানের রাতে ৯০ হাজার ফিলিস্তিনি নামাজে অংশ নেন। 

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফা বলেছে, কয়েক মাস ধরে আল-আকসা মসজিদে নামাজে অংশ নেয়া ফিলিস্তিনিদের মধ্যে এটিই সবচেয়ে বড় জামাত। 

অন্যদিকে, গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর অধিকৃত পশ্চিমতীরে হামলা বৃদ্ধিসহ আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের প্রবেশ সীমাবদ্ধ করেছে তেলআবিব সরকার। ইসরাইলি সেনাবাহিনীর চলমান আক্রমণের কারণে ৩১ হাজার ৪০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন।

মুসলিমদের জন্য বিশ্বের তৃতীয় পবিত্র স্থান  আল-আকসা মসজিদ। ইহুদিরা এলাকাটিকে টেম্পল মাউন্ট বলে, তাদের দাবি এটি প্রাচীনকালে দুটি ইহুদি মন্দিরের স্থান ছিল।

১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধের সময় ইসরাইল পূর্ব জেরুজালেম দখল করে নেয়; যেখানে আল-আকসা অবস্থিত। পরবর্তী সময়ে বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়ের আপত্তি সত্ত্বেও তারা পুরো শহর দখল করে নেয়। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

এশিয়ান গেমস সরাসরি নকআউট খেলবে বাংলাদেশ

আরও বড় হামলার হুমকি ট্রাম্পের

ইরানে হামলা গড়ালো ১৩ দিনে আরও বড় হামলার হুমকি ট্রাম্পের

‘জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়’

‘জামায়াত ফেরেশতাদের দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়’

শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

ককরোচ পার্টির বিক্ষোভ শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App