×

আন্তর্জাতিক

রমজানে ওমরা পালনে কঠোর নির্দেশনা সৌদির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৪, ১০:০৪ পিএম

রমজানে ওমরা পালনে কঠোর নির্দেশনা সৌদির

ছবি: সংগৃহীত

পবিত্র রমজানে একবারের বেশি ওমরা পালনে নিষেধাজ্ঞা দেয়াসহ বিষয়টি নিয়ে কঠোর নির্দেশনা জারি করেছে সৌদি আরব। রবিবার (১৭ মার্চ) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রমজান মাসে একাধিকবার ওমরা বা ছোট হজ পালনের জন্য অনুমতি দেয়া হবে না। অতিরিক্ত ভিড় এড়ানোর জন্য এমন পদক্ষেপ নেয়া হয়েছে।

সাধারণত রমজান মাসকে ওমরা পালনের পিক সিজন ধরা হয়। গত সপ্তাহে পবিত্র এ মাসটি শুরু হয়েছে। ইসলামের পবিত্র স্থান গ্র্যান্ড মসজিদে ওমরাহ পালনকারীদের বাড়তি ভিড় লক্ষ্য করা যায়।

সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয় জানিয়েছে, রমজান মাসে দুই বা তার অধিক ওমরা পালনের জন্য অনুমতি দেয়া হবে না। ওমরাকারীদের এ মাসে একবার ওমরা পালনের জন্য অনুরোধ জানানো হয়েছে।

সৌদির সংবাদমাধ্যমগুলো দেশটির মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে, এ নিষেধাজ্ঞার লক্ষ্য হলো ভিড় কমানো, অন্যদের ওমরাহ করার সুযোগ দেয়া এবং ভিড় ব্যবস্থাপনায় সহায়তা করা।

সৌদি আরবের সরকার ওমরাহ পালনের জন্য ‍নুসুক অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করেছে। অ্যাপটিতে রমজানে কোনো ব্যক্তি দ্বিতীয়বারের মতো ওমরাহ পালনের অনুমতি চেয়ে আবেদন করলে একটি প্রদর্শন করে। এতে লেখা থাকে, ‘অনুমতি প্রদান ব্যর্থ হয়েছে। সবাইকে সুযোগ দিতে রমজানে কেউ দ্বিতীয়বার ওমরাহ করতে পারবেন না।’

রমজানে ভিড়ের সামাল দিতে বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। এরমধ্যে অন্যতম হলো কেবল ওমরা পালনকারীরা কাবা চত্বরে যেতে পারবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App