×

আন্তর্জাতিক

মস্কোর রেড স্কয়ারে পুতিনের ভাষণ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৪, ১২:১৩ পিএম

মস্কোর রেড স্কয়ারে পুতিনের ভাষণ

ছবি: সংগৃহীত

রাশিয়ার নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর মস্কোর রেড স্কয়ারে হাজার হাজার মানুষের সমাবেশে ভাষণ দিয়েছেন প্রেসিডেন্ট পুতিন। ইউক্রেইনের ক্রাইমিয়া উপদ্বীপ দখলের দশম বর্ষপূর্তিতে রেড স্কয়ারে জড়ো হয়েছে মানুষ।

পুতিন বলেছেন, এই উপদ্বীপ আপন দেশের সৈকতে ফিরে এসেছে। পুতিন রুশ বাহিনীর দখল করা ডনবাস এবং ইউক্রেইনের অন্যান্য অংশকেও নতুন রাশিয়ার অংশ বলে বর্ণনা করেছেন।

উপস্থিত লোকজন এ সময় রাশিয়া, রাশিয়া ধ্বনিতে স্লোগান দেয়। পুতিনের সংক্ষিপ্ত এক ভাষণের পর জাতীয় সংগীত গাওয়া হয়। এরপর পুতিন উপস্থিত জনতাকে নির্বাচনে তার জয় এনে দেয়ার জন্য ধন্যবাদ জানান।

এরপরই শুরু হয় কনসার্ট। এই কনসার্ট শেষ হয় দেশাত্মবোধক গান এবং কবিতার মধ্য দিয়ে। পুতিন ভাষণে বলেন, ‘ক্রাইমিয়া হচ্ছে, সর্বোপরি এর জনতা। সেভাস্তোপোল এবং ক্রাইমিয়ার জনগণ আমাদের গর্ব।’

ক্রাইমিয়া ১০ বছর আগে রাশিয়া দখল করে নিলেও উপদ্বীপটি আন্তর্জাতিকভাবে ইউক্রেইনের অংশ হিসাবে স্বীকৃত।

পুতিন তার ভাষণে রাশিয়ার রেস্তোভ-অন-ডন থেকে ক্রাইমিয়ায় নতুন রেলওয়ে চালুর ঘোষণা দেন।

রেড স্কয়ারের সমাবেশে তিনি জানান, রোস্তভ থেকে অধিকৃত দোনেৎস্ক, মারিউপোল এবং বারদিয়ানস্ক পর্যন্ত রেলওয়ে লাইন দক্ষিণ এবং পূর্ব ইউক্রেইনে নতুন করে চালু করা হয়েছে। এখন সেটি ক্রাইমিয়ার বন্দরনগরী সেভাস্তোপোল পর্যন্ত বাড়ানো হবে।

রাশিয়া ২০১৪ সালে ক্রাইমিয়া দখল করে। রাশিয়ার মূল ভূখণ্ড থেকে ক্রাইমিয়া পর্যন্ত একটি সেতু চালু হয় ২০১৮ সালে। কিন্তু ইউক্রেইন যুদ্ধ শুরুর পর থেকে সেতুটি বারবার হামলার শিকার হয়েছে। এই রেলওয়ে হবে সেই সেতুরই বিকল্প পথ।

রেড স্কয়ারে জনতার উদ্দেশে পুতিন বলেন, ‘আমরা এভাবেই একসঙ্গে হাতে হাত ধরে এগিয়ে যাব। এটি কথায় নয় কাজে করে দেখানো হবে। এতে আমরা সত্যিই মজবুত হব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App