×

আন্তর্জাতিক

ইউক্রেনের খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ০৪:৪৫ পিএম

ইউক্রেনের খারকিভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৫

ছবি: সংগৃহীত

ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর খারকিভের একটি শিল্প এলাকায় রাশিয়ার পৃথক হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। আরো ৮ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। 

বৃহস্পতিবার (২১ মার্চ) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার ভোরে ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে আটজন আহত হয়েছেন এবং আবাসিক ভবন ও শিল্প স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে শহরের মেয়র ভিটালি ক্লিটসকো জানিয়েছেন।

টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ক্লিটসকো বলেন, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ইউনিগুলো রুশ এই আক্রমণ প্রতিহত করছে। তিনি বলেন, শহরের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে।

তিনি আরও বলেছেন, ‘শত্রুর আক্রমণের ফলে ইতোমধ্যেই আটজন আহত হয়েছেন।’

এছাড়া রাশিয়ার একটি ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বেশ কয়েকটি আবাসিক ভবন, শিল্প স্থাপনা এবং একটি কিন্ডারগার্টেনে আঘাত করেছে বলেও জানিয়েছেন মেয়র ভিটালি ক্লিটসকো। জরুরি কর্মীরা রাজধানীর বিভিন্ন স্থানে ছুটে গিয়ে বেশ কয়েকটি স্থানে আগুন নেভাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।

ডিনিপ্রোপেট্রোভস্ক এবং খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলায় আরও ১৩ জন আহত হয়েছেন বলেও বুধবার জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।

খারকিভের মেয়র ইহোর তেরেহভ টেলিগ্রামে বলেছেন, উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচ থেকে নিহত পঞ্চম ব্যক্তির মৃতদেহ বের করেছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

খারকিভের গভর্নর ওলেহ সিনিয়েহুবভ এক পৃথক বিবৃতিতে বলেছেন, আহতদের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে আঞ্চলিক পুলিশের তদন্ত বিভাগের প্রধান সের্হি বলভিনভ বলেছিলেন, খারকিভ শহরের একটি আটতলা ভবন এবং একটি কারখানায় ক্ষেপণাস্ত্র হামলার কারণে হতাহতের ঘটনা ঘটেছে।

বোলভিনভ বলেন, রুশ ক্ষেপণাস্ত্র শহরের খোলদনোহিরস্কি এলাকার একটি কারখানায় আঘাত হানে। ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, হামলার জেরে সৃষ্ট আগুন ২ হাজার বর্গমিটারের বেশি এলাকা গ্রাস করেছে।

পৃথকভাবে ডিনিপ্রোপেট্রোভস্কের গভর্নর সের্হি লাইসাক বলেছেন, ওই অঞ্চলের সিনেলনিকোভ এলাকায় রাতভর হামলায় ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর সিদ্ধান্ত

পাঁচ আর্থিক প্রতিষ্ঠানে প্রশাসক বসানোর সিদ্ধান্ত

পাঁচ বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, সারাদেশে ভারী বৃষ্টির আভাস

পাঁচ বিভাগে মৌসুমি বায়ুর বিস্তার, সারাদেশে ভারী বৃষ্টির আভাস

স্থানীয় নির্বাচনের আইন-বিধি চূড়ান্তে আগামী সপ্তাহে কমিশন সভা ইসির

স্থানীয় নির্বাচনের আইন-বিধি চূড়ান্তে আগামী সপ্তাহে কমিশন সভা ইসির

সকালে মাঠে মানছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

সকালে মাঠে মানছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App