×

আন্তর্জাতিক

উইলিয়ামের পরকীয়ার কারণে স্বেচ্ছায় অন্তর্ধানে কেট!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মার্চ ২০২৪, ০২:৪৭ পিএম

উইলিয়ামের পরকীয়ার কারণে স্বেচ্ছায় অন্তর্ধানে কেট!

ছবি: এপি

আলোচনা পিছু ছাড়ছে না ব্রিটিশ রাজপরিবারের। আবারো গুঞ্জন উঠেছে প্রিন্স উইলিয়ামের পরকীয়া নিয়ে। যার জেরে নাকি স্বেচ্ছায় জনসম্মুখে আসছেন না ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন। এমনই গুঞ্জন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। 

বাবা রাজা তৃতীয় চার্লসের পরকীয়ার অভিযোগ নিয়ে কয়েক দশক আগে বেশ সরগরম ছিল মিডিয়া পাড়া। এবার একই অভিযোগ ছেলে যুবরাজ উইলিয়ামের বিরুদ্ধেও। 

ভারতের এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুবরাজ উইলিয়াম ৪০ বছর বয়সী সারাহ রোজ নামের এক মডেলের প্রেমে পড়েছেন। যিনি একজন রাজনৈতিক গবেষকও। বিজনেস ইনসাইডার বলছে, সারাহ একজন বিবাহিত নারী। তার স্বামীর নাম ডেভিড চোলমন্ডেলি। এই দম্পতির ৩ সন্তান রয়েছে। এই বিতর্কের আগ পর্যন্ত সারাহ যুবরাজের পারিবারিক বন্ধু হিসেবেই বিবেচিত হতেন। সেই সূত্রে কেট মিডলটনের সঙ্গেও তার সম্পর্ক ছিল। 

আরো পড়ুন: স্টুডেন্ট ভিসার নিয়ম কঠোর করছে অস্ট্রেলিয়া

সোমবার (১৮ মার্চ) গ্ল্যামারের এক প্রতিবেদনে বলা হয়, রোজের বিষয়টি উঠে আসে ২০১৯ সালে দ্য সান পত্রিকার একটি প্রতিবেদনে। 

সে সময়ের এক ঘনিষ্ঠ সূত্র দাবি করে, উইলিয়ামের সঙ্গে সম্পর্কে জড়ানোর জেরে কেট ও রোজের মধ্যে সম্পর্কের অবনতি হয়েছে। সেসময়, এক ব্রিটিশ কলামিস্ট প্রিন্স উইলিয়ামের এ সম্পর্কের ব্যাপারে ইঙ্গিত করে এক টুইট করে বলেন, এই সম্পর্কের কথা সবাই জানে। তবে পরে এই টুইটটি মুছে ফেলতে বাধ্য হন তিনি।

সম্প্রতি পেটে অস্ত্রোপচারের জন্য রাজ পরিবারের বেশ কয়েকটি অনুষ্ঠানে দেখা যায়নি কেট মিডলটনকে। যদিও অনেকেই অনুমান করছেন সম্পর্ক ভালো যাচ্ছে না উইলিয়াম ও কেটের মধ্যে। আর তার কারণ লেডি রোজ হানবুরি। তবে এই গুঞ্জনের বিষয়ে মুখ খুলেছেন হানবুরি। তিনি এই বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেন।

এর আগে উইলিয়ামের বাবা রাজা তৃতীয় চার্লসের সম্পর্কেও এমন গুঞ্জন ওঠে। যা পরবর্তীতে সত্যি হয়। যে কারণে ভেঙে যায় চার্লস ও প্রিন্সেস ডায়ানার সংসার। সেই একই পথে হাঁটছেন কিনা উইলিয়াম তা নিয়ে জনমনে তৈরি হয়েছে তুমুল কৌতুহল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডেঙ্গুতে মৃত্যুতে রেকর্ড আজ

ডেঙ্গুতে মৃত্যুতে রেকর্ড আজ

৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?

৩২ নম্বরের বাড়ির মালিক কি শেখ হাসিনা?

বাংলাদেশসহ যেসব দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

বাংলাদেশসহ যেসব দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

নতুন পে-স্কেলে পেনশন নিয়ে বড় সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App