×

আন্তর্জাতিক

ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন ক্যান্সারে আক্রান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ১১:০৫ এএম

ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন ক্যান্সারে আক্রান্ত

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের প্রিন্সেস অব ওয়েলস ও ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। শুক্রবার দেয়া এক ভিডিও বার্তায় কেট মিডলটন নিজেই তার ক্যানসারে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। তবে তিনি সুস্থ আছেন এবং তার চিকিৎসা চলছে বলেও নিশ্চিত করেন।

৪২ বছর বয়সী প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন জানিয়েছেন, গত জানুয়ারি মাসে তার পেটে একটি সার্জারি হয়েছিলো। তবে তা ক্যানসার সংক্রান্ত ছিলো না। এরপর তার কিছু মেডিকেল টেস্টও করা হয়। সেসব টেস্টের রিপোর্টে জানা যায় তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন।

অবশ্য কিছুদিন আগেই ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। এরপর এলো তারই পুত্রবধূ কেটের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর। 

কেট মিডলটনের অফিস জানিয়েছে, জানুয়ারি মাসে তার যে সার্জারিটি হয়েছিল, তা ক্যানসার সংক্রান্ত ছিল না। সেই সার্জারি করার পর কেট মিডলটনের বেশ কিছু টেস্ট করা হয়। আর সেই টেস্টেই ধরা পড়েছে ব্রিটিশ রাজবধূর ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর।

ছবি: সংগৃহীত

এক ভিডিও বার্তায় কেট বলছেন, ‘আমার মেডিকেল টিম পরামর্শ দিয়েছে, আমাকে প্রতিরোধমূলক কেমোথেরাপি নিতে হবে। আমি এখন সেই চিকিৎসার প্রাথমিক পর্যায়ে আছি।’

তিনি আরো বলেন, ‘এটি অবশ্যই একটি বিশাল ধাক্কা হিসাবে এসেছে এবং উইলিয়াম যা যা করা দরকার করছে এবং পরিস্থিতিকে যেভাবে মোকাবিলা করা দরকার আমাদের এই কমবয়সী পরিবারের জন্য, তাই করছি’।

ব্রিটিশ রাজবধূ কেট মিডলটন চিরকালই খুবই সাধারণের মধ্যে মিশে যেতে পারেন। তার উদ্যম, উদ্দীপনায় ভরা রূপকে গোটা বিশ্ব চেনে। সেই কেট এবার সোশ্যাল মিডিয়ায় ভিডিওর মাধ্যমে বিশ্বের সামনে তার শারীরিক পরিস্থিতির কথা তুলে ধরলেন। তিন সন্তানের মা ও প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেটের শারীরিক পরিস্থিতি তাই ব্রিটিশ রাজ পরিবারের কাছে অনেকটাই উদ্বেগের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

বাঁধনের ওপর হামলাকারীদের দেশে ফেরাতে ‘সর্বোচ্চ’ চেষ্টা করবে সরকার

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

নতুন পে-স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় স্বস্তি

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

পরীমণির বায়োপিকে অভিনয় করতে চান দীঘি, নেপথ্যে কী

হজ প্যাকেজে বড় ছাড়

হজ প্যাকেজে বড় ছাড়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App