×

আন্তর্জাতিক

পাঞ্জাবে বিষাক্ত মদপানে ২১ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ মার্চ ২০২৪, ০২:০৫ পিএম

পাঞ্জাবে বিষাক্ত মদপানে ২১ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

পাঞ্জাবের বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে। এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন আরো কয়েক জন। হাসপাতাল সূত্রে জানা গছে, তাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার (২০ মার্চ) পঞ্জাবের সাংরুরে বিষাক্ত মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন ৪০ জনের বেশি। এই ঘটনার পর সাংরুরে হুলস্থূল পড়ে যায়। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় দীর্ঘ দিন ধরেই বেআইনি মদের কারবার চলে আসছিল। এ ব্যবসা বন্ধে এর আগে স্থানীয়রা একাধিকবার উদ্যোগ নিলেও তা খুব একটা ফলপ্রসূ হননি। বেআইনি মদের ব্যবসা তো রয়েছেই, তার সঙ্গে মাতালদের দৌরাত্ম্যও দিন দিন বাড়ছিলো। 

স্থানীয় এক বাসিন্দা জানিয়েছেন, বৃহস্পতিবার বেশ কয়েক জন মদ্যপানের পরই অসুস্থ হয়ে পড়েন।

বিষাক্ত মদকাণ্ডে এখন পর্যন্ত পুলিশ ৪ জনকে গ্রেফতার করেছে। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে বেআইনি মদ কারবারি চক্রের হদিস পাওয়ার চেষ্টা করছে পুলিশ। 

জানা গেছে, গ্রেফতারদের জেরা করে একটি বাড়ির সন্ধান পাওয়া গেছে। আটকরা দাবি করেছেন, ওই বাড়িতেই বিষাক্ত মদ তৈরি হত। পুলিশ এমন খবরে ওই বাড়িতে তল্লাশি চালিয়েছে। সেখান থেকে প্রায় ২০০ লিটার ইথানল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছ।

বিষাক্ত মদকাণ্ডের খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় সারা দেশে। পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়েও এসময় প্রশ্ন উঠে। কীভাবে পুলিশ-প্রশাসনের নাকের ডগায় এমন কারবার চলেছে তা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। শুধু তা-ই নয়, এই কাণ্ডের হোতাকেও ধরার দাবি জানিয়েছেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App