×

আন্তর্জাতিক

এমভি রুয়েন, ৫০০ কোটি রুপি দাবি করেছিল জলদস্যুরা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৪, ০২:৪৭ পিএম

এমভি রুয়েন, ৫০০ কোটি রুপি দাবি করেছিল জলদস্যুরা

আরব সাগরে অভিযান চালিয়ে ১৭ জন নাবিকসহ এমভি রুয়েন নামের একটি জাহাজ উদ্ধার করেছে ভারতীয় নৌবাহিনী। গত সপ্তাহে তারা মাল্টার পতাকাবাহী কার্গো জাহাজ এমভি রুয়েন জব্দ করে এবং সেটিতে থাকা ১৭ জন ক্রুকে উদ্ধার করে। ১৫ মার্চ আরব সাগরে শুরু হওয়া সেই রুদ্ধশ্বাস অভিযান শেষ হয় ৪০ ঘণ্টা পর। 

ওই জাহাজ দখল করে রাখা ৩৫ সোমালি জলদস্যুকে আটক করে শনিবার মুম্বাই পৌঁছায় ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ আইএনএস কলকাতা। পরে দস্যুদের মুম্বাই পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এমভি রুয়েন ছিনিয়ে নেয়ার পর সোমালি জলদস্যুরা ৫০০ কোটি রুপি সমমানের মুক্তিপণ দাবি করেছিল। মুম্বাই পুলিশের বরাত দিয়ে রবিবার এ খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

হিন্দুস্তান টাইমস জানায়, ১৭ জন নাবিকসহ বাণিজ্যিক জাহাজ এমভি রুয়েন ছিনিয়ে নেয়ার পর জলদস্যুরা জাহাজটির মালিকদের টেলিফোন করে মুক্তিপণ বাবদ ৫০০ কোটি রুপি সমমানের অর্থ মুক্তিপণ দাবি করেছিল।

গত বছরের ডিসেম্বরে এমভি রুয়েন নামের জাহাজটি ছিনিয়ে নেয় সোমালি জলদস্যুরা। তারপর তারা সেটিকে সোমালিয়া উপকূলে নিয়ে যায়। জাহাজটি মাল্টায় নিবন্ধিত হলেও এর মালিক বুলগেরিয়ার একটি কোম্পানি।

এদিকে, এমভি রুয়েন মুক্ত হলেও বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ এখনো জলদস্যুদের কব্জায়। গত ১২ মার্চ মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে ভারত মহাসাগরের সোমালি জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। জাহাজের ২৩ নাবিক এখন জলদস্যুদের হাতে জিম্মি।

জাহাজটির মালিক চট্টগ্রামের কবির গ্রুপের কোম্পানি এস আর শিপিং। জাহাজ ছিনতাই হওয়ার ৯ দিনের মাথায় গত বুধবার দুপুরে তারা জানায়, জলদস্যুরা তৃতীয় পক্ষের মাধ্যমে যোগাযোগ হয়েছে। এরপর একাধিকবার জলদস্যুদের সঙ্গে এমভি আবদুল্লাহর মালিকপক্ষের যোগাযোগ হওয়ার খবর সংবাদমাধ্যমে এসেছে।

উল্লেখ্য, প্রায় এক দশক সুপ্ত থাকার পর লোহিত সাগরে জলদস্যুদের দৌরাত্ম্য আবার বেড়েছে। এডেন উপসাগর এবং আরব সাগরের উত্তরাঞ্চলে সামরিকভাবে সবচেয়ে শক্তিশালী দেশ ভারত। ওই অঞ্চলে গুরুত্বপূর্ণ সমুদ্র পথে জলদস্যুদের দৌরাত্ম্য হঠাৎ করে বেড়ে যাওয়ায় তাদের দমনে ভারতীয় নৌবাহিনী সমুদ্রে জলদস্যু দমন অভিযান শুরু করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App