×

আন্তর্জাতিক

লন্ডনে ইসরায়েলি দূতাবাসের রাস্তার নামকরণ ‘গণহত্যা সড়ক’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৪, ০১:১৬ পিএম

লন্ডনে ইসরায়েলি দূতাবাসের রাস্তার নামকরণ ‘গণহত্যা সড়ক’

ইসরায়েলের বর্বরতার প্রতিবাদে ব্রিটিশ মানবাধিকার কর্মীরা প্রতীকী ব্যবস্থা গ্রহণ করে লন্ডনে ইসরায়েলি দূতাবাসের সামনের সড়কটিকে ‘গণহত্যা সড়ক’ নামকরণ করেছেন।

তারা ইসরায়েল দূতাবাসের সামনের সড়কে একটি প্রতীকী প্ল্যাকার্ড ঝুলিয়ে দিয়েছেন- যাতে লেখা রয়েছে, ‘জেনোসাইড স্ট্রিট’ বা ‘গণহত্যা সড়ক’।

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যানশালের কর্মীরা ওই পদক্ষেপ নিয়ে ঘোষণা করেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের ভয়াবহ অপরাধযজ্ঞের প্রতি যাতে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষিত হয় সেজন্য তারা এ ব্যবস্থা নিয়েছেন।

অ্যামনেস্টির অন্যতম কর্মী টম গুহা বলেছেন, ইসরায়েল সরকারকে অবশ্যই একথা জানাতে হবে যে, গণহত্যার অপরাধে তাদের সম্ভাব্য বিচার এখন আর অসম্ভব কোনো ব্যাপার নয় এবং তারা যেন বিষয়টিকে গুরুত্বসহ গ্রহণ করে।

লন্ডনের অ্যামনেস্টি কর্মীরা বলেছেন, তারা এই মানবাধিকার সংগঠনের নির্বাহী পরিচালক সাশা দেশমুখ স্বাক্ষরিত একটি চিঠি ইসরায়েলের দূতাবাসে পৌঁছে দেবেন।  

ওই চিঠিতে গাজা উপত্যকায় অপরাধযজ্ঞ চালিয়ে যাওয়ার ব্যাপারে ইসরায়েলি কূটনীতিকদের সতর্ক করে দেয়া হবে বলে তারা জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App