×

আন্তর্জাতিক

আল জাজিরার সম্প্রচার বন্ধে ইসরায়েলে আইন পাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ১১:২১ এএম

আল জাজিরার সম্প্রচার বন্ধে ইসরায়েলে আইন পাস

ছবি: সংগৃহীত

ইসরায়েলে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধ করতে আইন পাস করেছে রাষ্ট্রটির পার্লামেন্ট নেসেট। 

সোমবার (১ এপ্রিল) কয়েক দফা পর্যালোচনার পর আইনটিকে সবুজ সংকেত দিয়েছেন ইসরায়েলি আইনপ্রণেতারা। আইনটি ৭০-১০ ভোটে পাস হয়।

সংবাদ সংস্থা এএফপি এবং টাইমস অফ ইসরায়েলের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিলটি পাস করার জন্য নেসেটে আহ্বান জানিয়েছিলেন এবং অবিলম্বে আল জাজিরা বন্ধ করতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন।

নতুন এই আইন অনুসারে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় যদি কখনও রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার স্বার্থে আলজাজিরাকে বন্ধ করে দিতে সুপারিশ করে, তাহলে তাৎক্ষণিকভাবে সংবাদমাধ্যমটির সম্প্রচার ইসরায়েলে বন্ধ করা, আলজাজিরার ইসরায়েল শাখার কার্যালয় সিলগালা করা এবং সেখানকার সমস্ত মালপত্র বাজেয়াপ্ত করার এক্তিয়ার পাবে রাষ্ট্রটির তথ্য মন্ত্রণালয়।

আরো পড়ুন: গাজায় ইসরায়েলি বাহিনীর বোমায় বিদেশি ত্রাণকর্মী নিহত

মূলত ইসরায়েলি বাহিনী ও গাজার শাসকগোষ্ঠী হামাসের চলমান যুদ্ধে সংবাদ প্রকাশের অভিযোগেই এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে আল জাজিরার বিরুদ্ধে। ইসরায়েলের অভিযোগ হামাসের পক্ষে সংবাদ প্রকাশ করছে আল জাজিরা।

গত ১২ ফেব্রুয়ারি প্রথম বিল আকারে এটি উত্থাপিত হয়েছিলো নেসেটে। চার-পাঁচ দফায় পর্যালোচনার পর সোমবার ইসরায়েলি আইনপ্রণেতাদের ভোটে বিলটি আইনে পরিণত হলো।

এর আগে, গত বছর ২০ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে আল জাজিরার সম্প্রচার এবং স্থানীয় কার্যালয় ৩০ দিনের জন্য বন্ধ করতে বিল পাস হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App