×

আন্তর্জাতিক

ভারতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৪, ১০:৩১ এএম

ভারতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১২

ছবি: সংগৃহীত

ভারতের ছত্তিশগড় রাজ্যে একটি যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে অন্তত ১২ জন নিহত ও ১৪ জন আহত হয়েছে।

এক কর্মকর্তা জানিয়েছেন, মঙ্গলবার স্থানীয় সময় রাত সাড়ে ৮টার দিকে দুর্গ জেলার কুমারি এলাকায় ঘটনাটি ঘটে। খবর: টাইমস অব ইন্ডিয়ার। 

জেলা কালেক্টর রিচা প্রকাশ চৌধুরি গণমাধ্যমকে বলেন, বাসটিতে একটি বেসরকারি কোম্পানির শ্রমিকদের বহন করা হচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে কুমারির কাছে বাসটি উল্টে গিয়ে পাশের খাদে পড়ে যায়। 

এতে অন্তত ১২ জনের মৃত্যু হয়। আহত আরো ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের আঘাত গুরুতর হলেও তাদের সবার অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরও জানান, বেশ কিছু যাত্রী বাসটিতে আটকা পড়ে আছে, তাদের উদ্ধারে কাজ চলছে। দুর্ঘটনার কারণ নিশ্চিত হওয়া যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলল অফিস-আদালত

টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলল অফিস-আদালত

২৫ অক্টোবর: কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৫ অক্টোবর: কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

শক্তিশালী হচ্ছে লঘুচাপ, সোমবারের মধ্যেই রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

শক্তিশালী হচ্ছে লঘুচাপ, সোমবারের মধ্যেই রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App