×

আন্তর্জাতিক

প্রচণ্ড গরমে কারাগার থেকে গৃহবন্দি সু চি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৪, ১২:১৪ পিএম

প্রচণ্ড গরমে কারাগার থেকে গৃহবন্দি সু চি

ছবি: সংগৃহীত

প্রচণ্ড গরমে দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জনজীবন অতিষ্ট হয়ে পড়েছে। এ অবস্থায় স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় মিয়ানমারের কারাবন্দি নেতা অং সান সু চিকে কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি করা হয়েছে বলে জান্তা সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে দেশটির চারটি সংবাদ মাধ্যম খবর প্রকাশ করেছে।

মেজর জেনারেল জাও মিন তুন বলেন, যখন থেকে প্রচণ্ড গরম পড়তে শুরু করেছে, শুধু অং সান সু চি নন বরং কারাগারের ওই সব বন্দি, যাদের এই সময়ে সুরক্ষা প্রয়োজন, বিশেষ করে বয়স্ক বন্দিদের সুরক্ষায় আমরা কাজ করছি। যাতে তাদের হিটস্ট্রোকে আক্রান্ত হওয়া থেকে রক্ষা করা যায়। এ খবরের সত্যতা যাচাই করতে বার্তা সংস্থা রয়টার্স থেকে জাও মিন তুন এর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি সাড়া দেননি।

২০২১ সালের ১ ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। ওই দিনই সু চিকে বন্দি করা হয়। সু চির বর্তমান বয়স ৭৮ বছর। অভ্যুত্থানের পর বিভিন্ন মামলায় তাকে ২৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এ বছর ফেব্রুয়ারিতে সু চির ছেলে কিম আরিস বলেছিলেন, তার মা কে নির্জন কারাগারে রাখা হয়েছে। তার স্বাস্থ্যও ভেঙে পড়েছে। বিশ্বনেতারা এবং মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেতারা বার বার সু চিকে কারাগার থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে আসছেন।

মিয়ানমারের এনইউজি ছাড়া সরকার সু চি এবং দেশটির উৎখাত হওয়া প্রেসিডেন্ট ইউ উইন মাইন্তের নিঃশর্ত মুক্তি দাবি করেছে বলে জানান তাদের মুখপাত্র কিয়াও জাও। ইউ উইন মাইন্তেকেও কারাগার থেকে সরিয়ে গৃহবন্দি রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App