×

আন্তর্জাতিক

জেলে ইনসুলিন দেয়ার দাবীতে আদালতে অরবিন্দ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৪, ০৭:১১ পিএম

জেলে ইনসুলিন দেয়ার দাবীতে আদালতে অরবিন্দ

ছবি: সংগৃহীত

জেলের মধ্যে যেন তাকে ইনসুলিন নিতে দেয়া হয়, এমন দাবি তুলে এ বার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে আপিল করলেন অরবিন্দ কেজরীওয়াল। 

গত মাসের ২১ তারিখ আবগারি মামলায় ইডির হাতে গ্রেপ্তার হন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীওয়াল। দুদফায় ইডি হেফাজতের পর আদালতের নির্দেশে তিহাড় জেলেই এখন রয়েছেন তিনি। তার রক্তে শর্করার মাত্রার পরিমাণ অনেকটাই বেশি, প্রথম থেকেই এমন দাবি জানিয়ে আসছিলেন কেজরীওয়াল। তাই তাকে জেলে বাড়ির খাবার খেতে দেয়া হোক, এমনও আবেদন করেন তিনি। খবর আননদবাজারের।

রক্তে শর্করার পরিমাণ (ব্লাড সুগার লেভেল) নিয়মিত পরীক্ষা করে দেখা হোক-এমন আর্জি নিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের দ্বারস্থ হয়েছিলেন আম আদমি পার্টি (আপ)-র প্রধান কেজরীওয়াল। সঙ্গে এই আর্জিও জানিয়েছিলেন যে, তাকে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করার সুযোগ দেয়া হোক। 

বৃহস্পতিবার সেই মামলারই শুনানিতে ইডির বিশেষ কৌঁসুলি জোহেব হোসেন জানান, ব্লাড সুগার বৃদ্ধি করার জন্য জেলে ইচ্ছাকৃত ভাবে বেশি মিষ্টি আর আম খেয়ে যাচ্ছেন দিল্লির মুখ্যমন্ত্রী। ইডির আরও দাবি, নিজের ব্লাড সুগারের মাত্রায় তারতম্য ঘটছে, এমনটা দেখিয়েই জামিন নিশ্চিত করতে চাইছেন দিল্লির আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া কেজরীওয়াল।

ইডির এই দাবি নস্যাৎ করে আপ। বৃহস্পতিবার রাতেই আপ নেত্রী তথা দিল্লির মন্ত্রী অতিশী মারলেনা বলেন, বার বার বলা সত্ত্বেও জেলে কেজরীওয়ালকে ইনসুলিন দেওয়া হচ্ছে না।

পাশাপাশি, অতিশী আরও দাবি করেন, জেলে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে কেজরীওয়ালকে। সেই দাবি প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টা পরেই ইনসুলিন সংক্রান্ত মামলা করলেন আপ প্রধান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App