×

আন্তর্জাতিক

ইসরাইলি বাহিনীর গুলিতে তুরস্কের নাগরিক নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৪, ০৫:৫৮ পিএম

ইসরাইলি বাহিনীর গুলিতে তুরস্কের নাগরিক নিহত

ছবি: সংগৃহীত

ইসরায়েলিদের দখলকৃত জেরুজালেমে একজনের ছুরিকাঘাতে দেশটির এক পুলিশ সদস্য আহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় পুলিশের গুলিতে নিহত হয়েছেন হামলাকারী।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দেশটির ওল্ড সিটিতে এ ঘটনাটি ঘটে। হামলাকারী ওই ব্যক্তি তুরস্কের নাগরিক বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। খবর রয়টার্সের।

বিবৃতিতে বলা হয়, জেরুজালেমের পূর্বাঞ্চলে দায়িত্ব পালন করছিলেন বর্ডার পুলিশের ওই কর্মকর্তা। এ সময়, তাকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে দুর্বৃত্তরা।

ঘটনাস্থলে দায়িত্বরত আরেক কর্মকর্তা গুলি চালায় হামলাকারীকে লক্ষ্য করে। মৃত্যু হয় ৩৪ বছর বয়সী তুর্কি নাগরিকের।

ফিলিস্তিনিদের পবিত্র ভূমি হিসেবে বিবেচিত জেরুজালেমে মাঝে মাঝেই পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় ফিলিস্তিনিদের। হামাস গত বছরের ৭ অক্টোবর  ইসরায়েলে হামলা করে। এর পর ইসরায়েল গাজায় সংঘাত শুরু করে। যুদ্ধে এখন পর্যন্ত ৩৪ হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর আবার চালু

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App