×

আন্তর্জাতিক

গ্রেপ্তার হলেন বিহারের বিএসপি প্রার্থী নাগমণি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ মে ২০২৪, ০৮:৫৫ পিএম

গ্রেপ্তার হলেন বিহারের বিএসপি প্রার্থী নাগমণি

ছবি: সংগৃহীত

মনোনয়নপত্র জমা দিতে গিয়ে গ্রেপ্তার হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিহারের চাতরার বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রার্থী নাগমণি। 

শনিবার (৪ মে) সকালে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের সময় নাগমণি সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন।

পুলিশ সূত্রে খবর, বিএসপি প্রার্থীকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকর্মীদের সঙ্গে নাগমণি অসভ্য আচরণ করেন বলে অভিযোগ। জানা গিয়েছে, ২০১৪ সালে লোকসভা নির্বাচনের সময় আচরণবিধি লঙ্ঘণ করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিলো। সেই মামলায় তাকে গ্রেপ্তারও করা হয়েছে বলে জানিয়েছেন চাতরা সদরের পুলিশ কর্মকর্তা বিপিন কুমার।

আরো পড়ুন: ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকি তরুণীকে

আগামী ২০ মে চাতরা লোকসভা কেন্দ্রে ভোট গ্রহণ। ওই কেন্দ্রে বিএসপি প্রার্থী হয়েছেন নাগমণি। তাকে গ্রেপ্তারের ঘটনায় সরগরম বিহারের রাজ্য রাজনীতি। নাগমণিকে গ্রেপ্তারের পরই তার মেডিক্যাল পরীক্ষা করানো হয়। তারপর তাকে হেফাজতে নিয়েছে পুলিশ। সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সরকারে সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন নাগমণি। ২০১৪ সালে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘণ করার মামলায় নাগমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। তারপরই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নাগমণিকে ‘অবৈধ’ ভাবে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি উঠেছে। নাগমণির অভিযোগ, পুলিশ গুন্ডামি করছে। তাকে কোনো নোটিশ পাঠানো হয়নি। এই গ্রেপ্তারি ‘বেআইনি’ বলেও দাবি করেছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App