×

আন্তর্জাতিক

ইসরায়েলের বিরুদ্ধে ত্রাণকর্মীদের হত্যার অভিযোগ করেছে এইচআরডব্লিউ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৪ মে ২০২৪, ০৫:৩৯ পিএম

ইসরায়েলের বিরুদ্ধে ত্রাণকর্মীদের হত্যার অভিযোগ করেছে এইচআরডব্লিউ

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা  হিউম্যান রাইট ওয়াচ (এইচআরডব্লিউ) এক প্রতিবেদনে বলেছে, ইসরায়েল গাজায় ত্রাণকর্মীদের পরিকল্পিতভাবে হত্যা করছে। মানবাধিকার সংস্থাটি বলছে, গত বছরের অক্টোবর থেকে গাজায় অব্যাহতভাবে হামলা চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত কমপক্ষে ৮ বার গাজায় ত্রাণবহর ও ত্রাণকর্মীদের বর্বর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। খবর আল-জাজিরার।

সম্প্রতি এসব হামলায় কমপক্ষে ৩১ জন ত্রাণকর্মী এবং তাদের সহযোগী প্রাণ হারিয়েছেন। এইচআরডব্লিউর প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মঙ্গলবার মার্কিন এই মানবাধিকার সংস্থাটি এই প্রতিবেদনটি প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, গাজায় শুধু ত্রাণকর্মীদের ওপরই নয়, ত্রাণের গুদামেও হামলা চালিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ইসরাইলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যে অভিযোগ উঠেছে-  এইচআরডব্লিউর এ প্রতিবেদন তাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এইচআরডব্লিউর প্রতিবেদনে আরো উল্লেখ করা হয়েছে যে, কোন এলাকায় সামরিক অভিযান চালানোর আগে সেখানকার ত্রাণকর্মীদের আগে বিষয়টি অবহিত করার বাধ্যবাধকতা থাকলেও গাজায় ইসরায়েল তা মানছে না। 

হাসপাতালে যাওয়ার পথে সোমবারও ইসরায়েল ত্রাণকর্মীবাহী জাতিসংঘের গাড়ি লক্ষ্য করে গুলি করেছে। এতে জাতিসংঘের এক কর্মী প্রাণ হারিয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবরের পর থেকে এ পর্যন্ত কমপক্ষে ২৫৪ জন ত্রাণকর্মী ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে ১৮৮ জনই জাতিসংঘের ত্রাণকর্মী।

এর মধ্যে গত ৭ মে থেকে হঠাৎ ইসরায়েলি বাহিনী মিশরের সীমান্তবর্তী রাফা ক্রসিং বন্ধ করে দিলে গাজায় কাজ করা ১১টি মানবিক সহায়তাকারী সংস্থা ও জাতিসংঘের ত্রাণ কাজে নিয়োজিত কর্মীরা আটকা পড়েন। তারা এখন চরম মৃত্যুঝুকিতে আছেন বলেও প্রতিবেদনটিতে উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App