×

আন্তর্জাতিক

জার্মানির আবাসিক ভবনে বিস্ফোরণ, নিহত ৩

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৪, ০১:৪৯ পিএম

জার্মানির আবাসিক ভবনে বিস্ফোরণ, নিহত ৩

ছবি: সংগৃহীত

জার্মানির ডুসেলডর্ফে একটি আবাসিকভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে । এতে অন্তত তিনজন নিহত হয়েছেন।

ফায়ার সার্ভিস ও পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, ছয়তলা বাড়িটির একতলায় একটি খাদ্য ও পানীয়র দোকান ছিল। সেখানেই বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। তারপর আগুন লাগে। আশপাশের বাড়ির জানালার কাচ ভেঙে যায়। ওই বাড়িতে আগুন দ্রুত ছড়াতে থাকে। দুই ও তিনতলার বাসিন্দাদের অনেকেই লাফিয়ে নিচে নামে।

পুলিশ জানিয়েছে, আগুন কেন লাগলো, তা স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে তাদের মনে হয়েছে আগুন লাগানো হয়নি।

ফায়ার সার্ভিস, পুলিশ ও জরুরি সার্ভিসের প্রায় একশটি গাড়ি ঘটনাস্থলে যায়। বারান্দায় দাঁড়িয়ে থাকা মানুষদের প্রথমে উদ্ধার করা হয়।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, নয় ঘণ্টার চেষ্ঠায় ৭০ জনকে তারা উদ্ধার করেছেন। বিস্ফোরণের ঘটনায় বাড়িটির সামনে থাকা অনেকগুলো গাড়িতে আগুন লাগে। এই ঘটনায় তিনজন নিহত হয়। একজন তার অ্যাপার্টমেন্টে। বাকি দুইজন সিঁড়িতে। ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।

আগুন লাগার ক্ষেত্রে বিশেষজ্ঞরা এখন বাড়িটির ভেতরে ঢুকে কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাড়িটিতে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে। কোনো প্রযুক্তিগত ত্রুটি থেকে বিস্ফোরণ হয়েছিল, নাকি এটা নিছক দুর্ঘটনা ছিল বা আগুন লাগানো হয়েছে, তা এখানো স্পষ্ট নয়।

বাড়ির সামনের রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। কারণ বাড়ির সামনে রাখা গাড়িগুলো পুড়ে গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App