×

আন্তর্জাতিক

দিল্লিতে বিজেপি ঠেকাতে একাট্টা কেজরীওয়াল-রাহুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ মে ২০২৪, ০৭:৩২ পিএম

দিল্লিতে বিজেপি ঠেকাতে একাট্টা কেজরীওয়াল-রাহুল

ছবি: সংগৃহীত

ভারতে লোকসভা নির্বাচনে বিজেপিকে হারাতে একজোট হয়েছে বিরোধী দলগুলো। সে লক্ষ্যে ইতোমধ্যে তৈরি হয়েছে ইন্ডিয়া জোট। সেই জোটেই শরিক কংগ্রেস ও আম আদমি পার্টি। লোকসভা নির্বাচনের আগেও যেখানে আপ-কংগ্রেসের আসন ভাগাভাগি নিয়ে বিরোধ বেঁধেছিলো, সেখানেই নির্বাচনের মধ্যেই তাদের 'দোস্তি'।

নিজে করেন এক দল, কিন্তু ভোট দেবেন অন্য দলকে! জোটের জট এমন পাকিয়েছে যে আম আদমি পার্টিকে ভোট দেবেন রাহুল গান্ধী। শনিবার (১৮ মে) এ কংগ্রেসের সংসদ সদস্য নিজেই জানালেন যে তিনি দিল্লিতে আপ প্রার্থীকে ভোট দেবেন।

একই দিন ইন্ডিয়া জোটের প্রার্থী হয়ে জন জনসংযোগ করতে গিয়ে রাহুল গান্ধী বলেন, কেজরীরওয়াল কংগ্রেসের বোতামে চাপ দেবেন, আর আমি আম আদমি পার্টির বোতামে। দিল্লির সাত লোকসভা আসনেই ইন্ডিয়া জোটের জয় নিশ্চিত করতে কংগ্রেস ও আম আদমি পার্টির কর্মীরা একসঙ্গে কাজ করার আহবানও জানান তিনি।

অন্যদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখোমুখি বিতর্কে বসার হুংকারও দিয়েছেন রাহুল। তিনি বলেন, “আমি প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বিতর্কে বসতে রাজি। তিনি যখন, যেখানে চাইবেন, আমি তাতেই রাজি। কিন্তু আমি নিশ্চিত যে তিনি আসবেন না। যদি প্রধানমন্ত্রী আমার সামনে আসেন, তবে আমি মূল্যবৃদ্ধি, বেকারত্ব, পুঁজিবাদ ও কৃষকদের ইস্যু নিয়ে প্রশ্ন করবো।

রাহুল আরো বলেন, মোদী শুধুমাত্র ২২-২৫ জনের জন্য কাজ করেছেন। আমি চাঁদনি চকের ছোট ব্যবসায়ীদের কাছে জানতে চাই, মোদী আপনাদের জন্য কী করেছেন? জিএসটি, নোটবন্দিসহ অন্যান্য কর ছোট ব্যবসাগুলিকে প্রভাবিত করেছে। এছাড়া রেল ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানগুলোর বেসরকারিকরণ করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App