×

আন্তর্জাতিক

যে তিন দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল ইসরায়েল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ মে ২০২৪, ০৪:৪২ পিএম

যে তিন দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল ইসরায়েল

ফাইল ছবি

আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আয়ারল্যান্ড, নরওয়ে ও স্পেনের স্বীকৃতির ঘোষণার পর দেশগুলো থেকে ইসরাইলি রাষ্ট্রদূতদের অবিলম্বে ইসরাইলে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী।

এদিকে, দেশগুলো থেকে নিজেদের দূত প্রত্যাহারের পাশাপাশি আয়ারল্যান্ড, স্পেন এবং নরওয়ের ইসরাইলে নিযুক্ত রাষ্ট্রদূতদের একটি ‘তিরস্কারমূলক কথোপকথনে’ তলব করছে তেল আবিব। হাজির হয়ে তাদের ৭ অক্টোবর ইসরাইলি নারী সৈন্যদের অপহরণের ভিডিওটি দেখানো হবে বলে জানায় ইসরাইলি পররাষ্ট্র দপ্তর । খবর বিবিসির।

এদিকে, ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে এ স্বীকৃতিকে স্বাগত জানিয়েছেন এবং অন্যান্য দেশকে তা অনুসরণ করার আহ্বান জানিয়েছেন।

ফিলিস্তিনের সরকারি বার্তা সংস্থা ওয়াফায় এক বিবৃতিতে মাহমুদ আব্বাস বলেন, এই সিদ্ধান্ত ‘ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকারকে’ প্রতিষ্ঠা করবে এবং ইসরাইলের সঙ্গে দ্বি-রাষ্ট্র সমাধানের প্রচেষ্টাকে সমর্থন করবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

ন্যাশনাল ব্যাংককে ৭ হাজার কোটি টাকা ধার দিল সোনালী ব্যাংক

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই

প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

স্কুলে ভর্তির নীতিমালা প্রকাশ প্রথম শ্রেণিতে ভর্তি লটারিতে, দ্বিতীয় থেকে নবমে পরীক্ষা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

ড. ইউনূসকে হয়রানি ও হেনস্তায় সাবেক ১২ উপদেষ্টার ক্ষোভ-নিন্দা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App