×

আন্তর্জাতিক

হাইতিতে মার্কিন মিশনারি গোষ্ঠীর ৩ সদস্য নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৪, ০২:৪৩ পিএম

হাইতিতে মার্কিন মিশনারি গোষ্ঠীর ৩ সদস্য নিহত

ছবি: সংগৃহীত

হাইতিতে চোরাগোপ্তা হামলায় এক মার্কিন খ্রিষ্টান মিশনারি গোষ্ঠীর তিন মিশনারি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক দম্পতিও রয়েছেন।

নিহতরা হলেন, নাটালি লয়েড (২১), তার স্বামী ডেভি লয়েড (২৩) ও হাইতিয়ান জুড মন্টেস (২০) । তারা একটি গির্জা থেকে বের হওয়ার পরই বন্দুকধারীদের চোরাগোপ্তা হামলার শিকার হন। তাদের গুলি করে হত্যা করা হয়েছে। 

যুক্তরাষ্ট্রের মিজৌরি রাজ্যের আইনপ্রণেতা বেন বেকারের কন্যা নাটালি । বেকার তার কন্যা ও জামাইয়ের মৃত্যুর কথা নিশ্চিত করেন।

ফেইসবুকে তিনি লিখেছেন, “আজ (২৪ মে) সন্ধ্যায় অপরাধী দলের হামলার শিকার হয়ে তারা উভয়েই নিহত হয়েছে। তারা একসঙ্গে স্বর্গে চলে গেছে। আমার হৃদয় টুকরো টুকরো হয়ে গেছে। এ ধরনের বেদনা কখনোই অনুভব করিনি।”

এই দম্পতি ২০২২ সালে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। তার পূর্ণ সময় মিশনারি হিসেবে কাজ করতেন।

তাদের সংগঠন যুক্তরাষ্ট্রের ওকলাহোমাভিত্তিক গোষ্ঠী ‘মিশন ইন হাইতি’ মার্কিন গণমাধ্যমকে নিশ্চিত করেছে, এ ঘটনায় নিহত তৃতীয় জন হলেন জুড মন্টেস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App