×

আন্তর্জাতিক

আশ্রয়শিবিরে হামলা ভুলে হয়ে গেছে: নেতানিয়াহু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৪, ০২:৫৮ পিএম

আশ্রয়শিবিরে হামলা ভুলে হয়ে গেছে: নেতানিয়াহু

ফাইল ছবি

গত রবিবার রাতে ফিলিস্তিনের রাফাতে দখলদার ইসরায়েলের বিমান হামলায় ৪৫ জন নিহত হন। এই হামলায় আহত হন আরও প্রায় ২০০ ফিলিস্তিনি। যেখানে হামলা চালানো হয়েছে সেখানে তাঁবু গেড়ে আশ্রয় নিয়েছিলেন সাধারণ মানুষ। এই হামলায় এত মানুষ আহত ও নিহত হওয়ার পর পুরো বিশ্ব থেকে নিন্দা জানানো হয়েছে।

এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলি সংসদে সোমবার (২৭ মে) বলেছেন, এই ঘটনা ভুলক্রমে ঘটে গেছে। তিনি দাবি করেছেন, হামাসের যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কিন্তু এতে বেসামরিক মানুষ হতাহত হয়েছেন।

আরো পড়ুন: আইসিসিতে ইসরায়েলের বিরুদ্ধে আরএসএফের মামলা

নেতানিয়াহু বলেছেন, রাফা থেকে আমরা ইতিমধ্যে ১০ লাখ সাধারণ মানুষকে সরিয়ে নিয়েছি। সাধারণ মানুষের কোনো ক্ষতি না করার ইচ্ছা থাকা সত্ত্বেও, দুর্ভাগ্যবশত একটা ভুল হয়ে গেছে। আমরা এই ঘটনা তদন্ত করছি এবং কেন ঘটল সেটি খুঁজে বের করব। কারণ এটি আমাদের নীতি।

গত সপ্তাহে রাফাতে সব ধরনের হামলা বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দেয় জাতিসংঘের আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। কিন্তু তা সত্ত্বেও সেখানে দখলদার ইসরায়েলের সেনারা হামলা অব্যাহত রেখেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App