×

আন্তর্জাতিক

জম্মুতে গভীর খাদে বাস, নিহত ২১

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ মে ২০২৪, ০৭:২১ পিএম

জম্মুতে গভীর খাদে বাস, নিহত ২১

ছবি: সংগৃহীত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের আখনুর এলাকায় তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস গভীর খাদে পড়ে নিহত হয়েছে অন্তত ২১ জন এবং আহত হয়েছেন ৬৯ জন। 

বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে জম্মু জেলার আখনুরের চুঙ্গি মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রায় ১০০ জন তীর্থযাত্রীকে নিয়ে বাসটি রাইসি জেলার বিখ্যাত শিব খোরি মন্দিরের দিকে যাচ্ছিল। যাত্রীদের বেশিরভাগই উত্তরপ্রদেশ, রাজস্থান এবং হরিয়ানার বাসিন্দা।

জম্মুর সরকারি কর্মকর্তারা বলেছেন, বাসটি জম্মু-পুঞ্চ মহাসড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। এতে ২১ জন নিহত ও ৬৯ জন আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

আরো পড়ুন: গুজরাটে গেমিং জোনে আগুন: শিশুসহ মৃত্যু বেড়ে ৩২

রাইসি জেলার একজন কর্মকর্তা বলেছেন, বাসটি প্রায় ২০০ মিটার গভীর খাদে পড়ে গেছে। এই দুর্ঘটনার পরপরই সেখানে উদ্ধার অভিযান শুরু হয়। ইতোমধ্যে আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আখনুরের মেডিক্যাল কর্মকর্তা মুহম্মদ সেলিম খান স্থানীয় সংবাদমাধ্যম কেএনওকে বলেছেন, ২১ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আর দুর্ঘটনায় আহত হয়েছেন ৬৯ জন। গুরুতর আহতদের বিশেষ চিকিৎসার জন্য জম্মুর জেএমসি হাসপাতালে পাঠানো রয়েছে।

এদিকে, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই দুর্ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি বলেছেন, ‘‘আমি জম্মুর কাছে আখনুরে বাস দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করছি। শোকাহত পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আমি আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

এফএসআরইউতে কারিগরি ত্রুটি গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে কাজ করছেন বিদেশি প্রকৌশলীরা

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

‘আর্টিকেল ৫১’ কি সাহাবুদ্দিনের রক্ষাকবচ?

অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

জ্বালানি প্রতিমন্ত্রী অর্থ আত্মসাতের সুযোগ নেই, প্রাপ্য সবার কাছে পৌঁছাবে

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

পাকিস্তানে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১২ সেনা সদস্যসহ নিহত ১৫

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App