×

আন্তর্জাতিক

শনিবার সন্ধ্যায় ধ্যান ভাঙবেন মোদি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৪, ০৫:০৯ পিএম

শনিবার সন্ধ্যায় ধ্যান ভাঙবেন মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

ভারতে সপ্তম ও শেষ দফায় ৫৭ আসনে ভোটগ্রহণের মাধ্যমে শনিবার শেষ হতে চলেছে অষ্টাদশ লোকসভা নির্বাচন। ৭টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হচ্ছে শেষ দফায় ভোট। এবার ভোটে মোট প্রার্থীর সংখ্যা প্রায় ৯০৭ জন।

ভোট গ্রহণ শেষ হওয়ার পরপরই সন্ধ্যায় বিভিন্ন গণমাধ্যম বুথফেরত সমীক্ষা বা এক্সিম পোল প্রকাশ করবে। এতে ধারণা পাওয়া যাবে, ভারতের পরবর্তী সরকার গঠন করবেন কারা। তবে এ ধরনের জরিপের ফল সব সময় নির্ভরযোগ্য নাও হতে পারে। 

এদিকে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে কন্যাকুমারীর ‘ধ্যানমণ্ডপম’-এ ধ্যানে বসেছেন। আজ সন্ধ্যা ৬টায় ধ্যান ভাঙবেন তিনি।  

আরো পড়ুন: নির্বাচনে জয়ের আশায় মোদি-রাহুল উভয়ই

ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, ধ্যান করার সময় তরল জাতীয় খাবার খাচ্ছেন মোদি। একইসঙ্গে মৌনব্রত পালন করছেন তিনি। মোদি ২০১৯ সালের লোকসভা ভোটের প্রচার শেষে গিয়েছিলেন কেদারনাথ। ২০১৪ সালে গিয়েছিলেন মহারাষ্ট্রের শিবাজির প্রতাপগড় দুর্গে। গত ১৬ মার্চ ভারতের দ্বিকক্ষবিশিষ্ট সংসদের নিম্নসভা লোকসভা ভোটের সূচি প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই থেকে আড়াই মাসের বেশি সময় ধরে চলে নির্বাচন প্রক্রিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App