×

আন্তর্জাতিক

ভারতের লোকসভা নির্বাচন

এনডিএ ২৯২ আসনে এগিয়ে, ইন্ডিয়া জোট ২২২

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৪, ১২:২৬ পিএম

এনডিএ ২৯২ আসনে এগিয়ে, ইন্ডিয়া জোট ২২২

এনডিএ ২৯২ আসনে এগিয়ে, ইন্ডিয়া জোট ২২২। ছবি: সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনে বুথফেরত সমীক্ষার ফল মিলছে না। সমীক্ষায় যোজন এগিয়ে ছিল নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। তবে প্রাথমিক গণনায় তাদের টক্কর দিচ্ছে বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। 

এখন পর্যন্ত ২৯২ আসনে এগিয়ে রয়েছে এনডিএ। আর ইন্ডিয়া জোট এগিয়ে ২২২ আসনে। তবে এই ফলাফল গণনার একেবারে প্রাথমিক অবস্থা। এর মানে এটি দিয়ে চূড়ান্ত জয়-পরাজয় নির্ধারণ করা যাবে না।

এনডিএ ২৯২ আসনে এগিয়ে, ইন্ডিয়া জোট ২২২। ছবি: সংগৃহীত

মঙ্গলবার (৪ জুন) সকালে লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু করে ভারতীয় নির্বাচন কমিশন। এর আগে সাত ধাপে ভোট গ্রহণ শেষ করে ভারত। খবর এনডিটিভির।

এনডিএ ২৯২ আসনে এগিয়ে, ইন্ডিয়া জোট ২২২। ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গে বিজেপি ও তৃণমূল কংগ্রেসের হাড্ডাহাড্ডি লড়াই চলছে। আনন্দবাজার পত্রিকার লাইভ আপডেট থেকে জানা গেছে, বাংলায় এখন পর্যন্ত ১১ আসন পেয়েছে বিজেপি। আর তৃণমূল কংগ্রেস পেয়েছে ১০ আসন।

আরো পড়ুন: ভারতে লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু

২০১৯ সালের লোকসভা নির্বাচনে এনডিএ পেয়েছিল মোট ৩৫২ আসন। আর কংগ্রেস নেতৃত্বাধীন জোট পেয়েছিল ৯১ আসন। সেই তুলনায় কংগ্রেস নেতৃত্বাধীন এবার অনেক ভালো করছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App