×

আন্তর্জাতিক

লোকসভা নির্বাচনে ভোট পড়ার বিশ্বরেকর্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৪, ০৩:১৭ পিএম

লোকসভা নির্বাচনে ভোট পড়ার বিশ্বরেকর্ড

ছবি: সংগৃহীত

ভারতের নির্বাচন কমশনের দাবি,এবারের লোকসভা নির্বাচন বিশ্বের সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়েছে। তিনি জানান, সাত দফায় এবারের নির্বাচনে মোট ভোট পড়েছে ৬৪ কোটি ২০ লাখেরও বেশি। যা সর্বকালের বিশ্বরেকর্ড। 

প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার জানান, সাত দফার ভোট শেষে ১৮তম লোকসভা নির্বাচনের চূড়ান্ত ফল গণনা চলছে আজ মঙ্গলবার (৪ জুন)। এক এক করে কেন্দ্রগুলো থেকে ফল আসছে। 

এবারের নির্বাচনে নথিভুক্ত ভোটার ছিলেন প্রায় ৯৭ কোটি। এদের মধ্যে ৬৪ কোটি ২০ লাখের বেশি ভোটার ভোট দিয়েছেন। আর এ সংখ্যাটি অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। 

আরো পড়ুন: এনডিএ’র সঙ্গে লড়াই জোরালো হচ্ছে ইন্ডিয়ার, যারা জিতছে জানা যাবে যখন

কমিশনার জানান, জি-সেভেন দেশগুলোর মোট ভোটারের চেয়ে ভারতে ভোট পড়ার সংখ্যাটি দেড় গুণ। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের চেয়ে তা আড়াই গুণ।

তিনি নির্বাচনকে একটি 'মিরাকল' বা অলৌকিক ঘটনা বলেও বর্ণনা করেন। তার কথায় 'সারা বিশ্বে এর কোনো তুলনাই নেই।'  

উল্লেখ্য, ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার মোট আসন ৫৪৩টি। এবার নির্বাচন হয়েছে ৫৪২টি আসনে। সরকার গঠন করার জন্য প্রয়োজন ২৭২টি আসনের।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘এমন বডিবিল্ডার বাবা ঘরে ঘরে হোক’

‘এমন বডিবিল্ডার বাবা ঘরে ঘরে হোক’

‘অভিযোগ না পেলেও চাঁদাবাজির মামলা করতে পারবে পুলিশ’

‘অভিযোগ না পেলেও চাঁদাবাজির মামলা করতে পারবে পুলিশ’ নতুন আইন হচ্ছে

রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

রাস্তা-ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা ও মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৮ জনের

হাম উপসর্গে প্রাণ গেল আরও ৮ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App