×

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে তৃণমূলের ঝড়: জয়ী ২৯ আসনে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৪, ০৯:০৭ পিএম

পশ্চিমবঙ্গে তৃণমূলের ঝড়: জয়ী ২৯ আসনে

ছবি: সংগৃহীত

দেড় মাসের বেশি সময় ধরে চলা ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের ভোটগণনা শুরু হয়েছে মঙ্গলবার (৪ জুন) সকাল ৮টা থেকে। গণনার শুরুতে পশ্চিমবঙ্গে বিজেপি এগিয়ে থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেসের ঝড় বইতে থাকে। পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস বিজয়ী অথবা এগিয়ে রয়েছে ২৯ আসনে, বিজেপি ১২ আসনে এবং কংগ্রেস একটি আসনে।

ঘাটালে বিজেপি প্রার্থী অভিনেতা হীরণ চ্যাটার্জিকে হারিয়ে টানা তৃতীয়বার সংসদ সদস্য হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা দীপক অধিকারী (দেব)। লালমাটির দেশ বীরভূমে জয় পেয়েছেন এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়। চতুর্থবারের মতো সংসদ সদস্য হলেন এ অভিনেত্রী।

আরো পড়ুন:লোকসভা নির্বাচনে ভোট পড়ার বিশ্বরেকর্ড

এদিকে, বর্ধমান- দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের কাছে ১ লাখ ৩৭ হাজার ভোটে হেরেছেন একবার বিধায়ক ও দুইবারের সংসদ সদস্য বিজেপি নেতা দিলীপ ঘোষ। কৃষ্ণনগর কেন্দ্রে বিজেপির প্রার্থী কৃষ্ণনগরের রাজবধূ অমৃতা রায়কে হারিয়ে জয় পেয়েছেন তৃণমূল কংগ্রেসের বিতর্কিত নেত্রী মহুয়া মৈত্র। রাজনৈতিক মাঠে আনকোরা ইউসুফ পাঠানের কাছে হেরে টানা ২৫ বছর পর বহরমপুর কেন্দ্রটি  হাতছাড়া হয়েছে কংগ্রেসের। বামদের সঙ্গে জোট বেঁধে এই কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন জাতীয় কংগ্রেসের অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু সেই জোট সাফল্য পায়নি। বহরমপুর কেন্দ্র থেকে সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে ধরাশায়ী হলেন অভিজ্ঞ নেতা অধীর।

হুগলি কেন্দ্রটি ২০১৯ সালে বিজেপির দখলে থাকলেও এবার সেই কেন্দ্রে লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে বিজয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী ‘দিদি নাম্বার ওয়ান’খ্যাত রচনা ব্যানার্জি। শ্রীরামপুর কেন্দ্রে এবারও জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন মমতা ব্যানার্জীর ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলতি লোকসভা নির্বাচনে ৭ লাখ ৭ হাজার ৩৬০ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন তিনি।

আসানসোলে বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলোয়ালিয়াকে পরাজিত করে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী বলিউড তারকা শক্রঘ্ন সিনহা। দক্ষিণ কলকাতায় জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের মালা রায়। বাঁকুড়ার বিজেপি প্রার্থী সুভাষ সরকারকে ৩৩ হাজার ১০৭ ভোটে হারিয়েছেন তৃণমূলের অরূপ চক্রবর্তী। বসিরহাটে তৃণমূল কংগ্রেসের হাজী নুরুল ইসলামের কাছে পরাজিত হয়েছেন বিজেপির প্রার্থী রেখা পাত্র। তবে দার্জিলিং কেন্দ্রটি এবারও বিজেপির দখলে থাকলো। সেই কেন্দ্র থেকে জয়ী হয়েছেন বিজেপির রাজু বিস্তা।

এবারের লোকসভা নির্বাচনের সবচেয়ে বেশি আলোচিত আসন ছিল ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। দিনভর হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বিজেপির বাহুবলী প্রার্থী অর্জুন সিংকে পরাজিত করে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের পার্থ ভৌমিক। বারাসাত কেন্দ্রে এবারও তৃণমূল কংগ্রেসের দখলে, সেখানে জয়ী হয়েছেন ড. কাকলি ঘোষ দোস্তিদার। এখনো বেশ কয়েকটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। তবে গণনা শেষ না হওয়ায় তাদের জয়ী ঘোষণা করা হয়নি। বেশ কিছু কেন্দ্রে পুনরায় গণনার আবেদন করেছে তৃণমূল কংগ্রেস ও বিজেপি উভয় দলই।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত’

শামা ওবায়েদ ‘রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত’

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

আইসিটি বইয়ে কেনো দাঁড়িপাল্লা প্রতীক, যা বলল এনসিটিবি

সুখবর দিলেন মৌসুমী

সুখবর দিলেন মৌসুমী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App