×

আন্তর্জাতিক

মানহানির মামলায় জামিন পেলেন রাহুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৪, ১২:৫৬ পিএম

মানহানির মামলায় জামিন পেলেন রাহুল

ছবি: সংগৃহীত

ভারতে এবারের নির্বাচনেও কংগ্রেস সরকার গঠন করতে পাড়লো না। তবে আগের দুবারের তুলনায় এবার দলটির অবস্থান বেশ ভালো । ভোটের এই সফলতার পর আদালত থেকেও এলো দলটির জন্য স্বস্তির বার্তা। 

কর্ণাটক বিজেপির দায়ের করা মানহানির একটি মামলায় জামিন পেয়েছেন তিনি। শুক্রবার (৭ জুন) তাকে জামিন দিয়েছে বেঙ্গালুরুর একটি আদালত। আদালতের রায় ঘোষণার সময় সেখানে উপস্থিত ছিলেন রাহুল।  

গত বছর কর্নাটকে বিধানসভা ভোটের আগে একটি বিজ্ঞাপন প্রকাশ করে কংগ্রেস। কর্নাটকের প্রত্যেকটি প্রথম সারির সংবাদপত্রে প্রকাশিত সেই বিজ্ঞাপনে দাবি করা হয়, ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত সেখানকার বিজেপি সরকার ‘বড় মাত্রা’র দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল। 

আরো পড়ুন: সাত বছর ধরে গলায় আটকে ছিল কয়েন!

এই বিজ্ঞাপন প্রকাশিত হওয়ার পরেই বিজেপি সংসদ সদস্য এস কেশব প্রসাদ কংগ্রেস নেতা ডিকে শিবকুমার, সিদ্দারামাইয়া এবং রাহুল গান্ধীর বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করেন। ওই সংসদ সদস্য দাবি করেছিলেন, কংগ্রেসের বিজ্ঞাপনের কারণে বিজেপি তো বটেই, কর্নাটকের তৎকালীন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাইয়ের সম্মানহানি হয়েছে। 

গত ১ জুন এই মামলায় জামিন পেয়েছেন কর্নাটকের বর্তমান মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া এবং উপমুখ্যমন্ত্রী শিবকুমার। কিন্তু নিম্ন আদালতের বিচারক কেএন শিবকুমার রাহুলকে সশরীরে হাজিরা দিতে বলেছিলেন। রাহুল হাজিরা দেওয়ার পর জামিন পেলেন তিনিও।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

জানালেন বিমানমন্ত্রী শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন কবে?

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

‘ধর্মীয় সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র চললেও অটুট থাকবে সৌহার্দ্য’

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

হাসানাত আবদুল্লাহর মৃত্যুদণ্ড চান টিপুর স্ত্রী

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

ইমাম-পুরোহিতের সম্মানি ভাতা বাতিল হতে পারে যে কারণে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App