×

আন্তর্জাতিক

শেষ পর্যন্ত মোদীর শপথে থাকছেন কংগ্রেস সভাপতি, প্রত্যাখ্যান তৃণমূলের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৪, ০৫:২৪ পিএম

শেষ পর্যন্ত মোদীর শপথে থাকছেন কংগ্রেস সভাপতি, প্রত্যাখ্যান তৃণমূলের

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ার কারণে তীব্র ক্ষোভ প্রকাশ করলেও শেষ পর্যন্ত রাজনৈতিক সৌজন্য দেখিয়ে শপথে উপস্থিত থাকার সিদ্ধান্ত নিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তবে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেস প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠানে ‍উপস্থিত থাকার আমন্ত্রণ ফিরিয়ে দিয়েছে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

রবিবার (৯ জুন) সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন মোদী। অথচ তার আমন্ত্রণপত্র শনিবার (৮ জুন) সন্ধ্যা পর্যন্ত কোনো বিরোধী দলের কাছে পৌঁছায়নি। রাতের দিকে তৃণমূল কংগ্রেসের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ফোন করেন বিদায়ী মন্ত্রিসভার এক মন্ত্রী। সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাতে আমাকে ফোন করা হয়েছিলো। কিন্তু আমার দল ওই অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

সুদীপের মতোই রাতে আমন্ত্রণ পান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রবিবার সকালে কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, মোদীর শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন খাড়গে। অন্যান্য বিরোধী দলেরও কেউ কেউ আমন্ত্রণ পেয়েছেন। তারাও অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন।

প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে শনিবার বিকেলে ক্ষোভপ্রকাশ করেছিল কংগ্রেস। দলের প্রচার বিভাগের প্রধান জয়রাম রমেশ ক্ষোভপ্রকাশ করে বলেছিলেন, প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে বিদেশি রাষ্ট্রনেতাদের আমন্ত্রণ জানানো হচ্ছে, অথচ দেশের নেতাদের আমন্ত্রণ জানানোর সময় তারা পাননি। মোদী মুখে বলছেন যে তিনি বিরোধীদের সঙ্গে নিয়ে আগাবেন। এটাই কি সঙ্গে নিয়ে আগানোর নমুনা?

এদিকে শপথ নেয়ার আগে রবিবার সকালে রাজঘাটে গিয়ে ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে এসেছেন নরেন্দ্র মোদী। শ্রদ্ধা জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপায়ীকেও। ওয়্যার মেমোরিয়ালে গিয়ে শহীদদের স্মরণেও শ্রদ্ধা জানিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, এদিন দুপুরেই সম্ভাব্য মন্ত্রীদের সঙ্গে চা চক্রে যোগ দেবেন মোদী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App