×

আন্তর্জাতিক

২য় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ সংঘাত ঘটেছে ২০২৩ সালে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৪, ০৮:২৯ এএম

২য় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ সংঘাত ঘটেছে ২০২৩ সালে

২য় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ সংঘাত ঘটেছে ২০২৩ সালে। ছবি: সংগৃহীত

দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর গত ৭৭ বছরের মধ্যে পৃথিবীজুড়ে সবচেয়ে বেশি সংঘাত ঘটেছে ২০২৩ সালে। নরওয়েভিত্তিক শান্তি ও সংঘর্ষ বিষয়ক গবেষণা সংস্থা দ্য পিস রিসার্চ ইন্সটিটিউট অব অসলোর (পিআরআইও) সাম্প্রতিক গবেষণায় জানা গেছে এই তথ্য।

সোমবার গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে পিআরআইও। সেই প্রবন্ধে বলা হয়েছে, গত বছর বিভিন্ন প্রান্তে ৫৯টি সংঘাত দেখেছে বিশ্ব, যেগুলোর মধ্যে ২৮টিই ঘটেছে আফ্রিকার বিভিন্ন দেশে। আর এসব সংঘাতের জেরে গত বছর বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন ১ লাখ ২২ হাজারেরও বেশি মানুষ।

তবে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে সংঘাত কবলিত দেশের সংখ্যা কমেছে। পিআরআইওর তথ্য অনুযায়ী, ২০২২ সালে যেখানে ৩৯টি দেশে সংঘাত চলছিল, সেখানে ২০২৩ সালে সংঘাত চলেছে ৩৪টি দেশে।

পিআরআইওর গবেষক এবং গবেষণা প্রবন্ধের মূল লেখক সিরি আস রুস্টাড এএফপিকে বলেন, ‘শীতল যুদ্ধ শেষ হওয়ার পর থেকে, অর্থাৎ ১৯৮৯ সালের পর থেকে বিশ্বজুড়ে সংঘাত বাড়ছে এবং বর্তমানে অতীতের যে কোনো সময়ের তুলনায় তা সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। দিন যতো গড়াচ্ছে, সংঘাত তত জটিল হচ্ছে এবং সংঘাত উসকে দেয়ার উপাদানের সংখ্যাও বাড়ছে।’

এই গবেষক আরো বলেন, গত কয়েক বছরে আল কায়দা সমর্থিত বিভিন্ন সন্ত্রাসী সংগঠন এবং আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) উত্থান এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধির ক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছে।

‘এই ৩ অঞ্চলের মধ্যে কিছু কিছু এলাকার পরিস্থিতি এতটাই খারাপ, যে সেখানে সংঘাত হ্রাসের চেষ্টা শুরু করাও সম্ভব নয়,’ এএফপিকে বলেন সিরি আস রুস্টাড।

আরো পড়ুন: মালাউই ভাইস প্রেসিডেন্টকে বহনকারী বিমান নিখোঁজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App