×

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে সেনা ঘাঁটিতে হামলা, চলছে গোলাগুলি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৪, ০৮:৫২ এএম

জম্মু-কাশ্মীরে সেনা ঘাঁটিতে হামলা, চলছে গোলাগুলি

ছবি: সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মিরের দোদারের একটি সেনা ঘাঁটিতে হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা। বুধবার (১২ জুন) শেষ রাতে ওই ঘাঁটিতে হামলা হয়। এখন সেখানে নিরাপত্তা বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গোলাগুলি চলছে বলে জানিয়েছে পুলিশ। 

এ ব্যাপারে এক বিবৃতিতে পুলিশ বলেছে, “সেনাবাহিনী ও পুলিশের যৌথ চেকপয়েন্ট বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে চত্তরগোলা এবং দোদায় লড়াই করছে। গোলাগুলির প্রাথমিক অবস্থায় দুই সেনা আহত হয়েছে। খবর: এনডিটিভির।

এর আগে কাথুয়া বিভাগে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় একজন নিহত ও দুইজন আহত হন। এর কয়েক ঘণ্টা পরই সেনা ঘাঁটিতে হামলার ঘটনা ঘটে। এর তিনদিন আগে তীর্থযাত্রীদের বহনকারী একটি বাস লক্ষ্য করে গুলি ছোড়ে সেখানকার বিচ্ছিন্নতাবাদীরা। ওই সময় বাস চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি গিরিখাদে পড়ে। এতে অন্তত ৯ জন নিহত হন। 

যাদের সবাই তীর্থযাত্রী ছিলেন। জম্মু জোনের পুলিশের অতিরিক্ত মহাপরিচালক আনন্দ জৈন, যিনি কাথুয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানগুলো দেখার দায়িত্বে রয়েছেন, তিনি জানিয়েছেন, দোদার চত্তরগোলার সেনা ঘাঁটিতে রাতের শেষভাগে পুলিশ এবং রাষ্ট্রীয় রাইফেলসের একটি যৌথ দলের ওপর গুলি ছোড়ে বিচ্ছিন্নতাবাদীরা। এরপর নিরাপত্তা বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে গোলাগুলি শুরু হয়।

তিনি সাংবাদিকদের বলেছেন, ওই এলাকায় এখনো গোলাগুলি চলছে এবং পরবর্তীতে আরো বিস্তারিত জানানো হবে। এনডিটিভি জানিয়েছে, আজকেসহ গত তিনদিনে জম্মু ও কাশ্মিরে তিনটি বড় হামলা চালিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে আসার ডাক

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ব্যাটিং কোচের পদ থেকে সরানো হলো আশরাফুলকে

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

ছয় মাসের রেকর্ড ভাঙল জ্বালানি তেলের দাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App