×

আন্তর্জাতিক

সিকিউরিটি গার্ডের ছেলে যেভাবে ওড়িশার মুখ্যমন্ত্রী

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৪, ১০:৫১ এএম

সিকিউরিটি গার্ডের ছেলে যেভাবে ওড়িশার মুখ্যমন্ত্রী

মোহনচরণ মাঝি

সিকিউরিটি গার্ডের ছেলে ভারতের ওড়িশার মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। তার নাম মোহনচরণ মাঝি। ওড়িশায় বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী হচ্ছেন চারবারের এই বিধায়ক। মোহন মাঝি আড়াই দশক ধরে বিজেপির রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন এবং তার বাবা ছিলেন সিকিউরিটি গার্ড। বুধবার (১২ জুন) রাজ্যটির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন মোহন। আর সেই অনুষ্ঠানে হাজির থাকবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খবর: এনডিটিভির।  

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ বছর ধরে ওড়িশায় ক্ষমতায় ছিল বিজেডির সরকার। মুখ্যমন্ত্রীর আসনে ছিলেন নবীন পট্টনায়ক। তবে ২০২৪ সালের বিধানসভা নির্বাচনে ধরাশায়ী হয়েছে বিজেডি। আর বড় জয় নিয়ে প্রথমবারের জন্য রাজ্যটিতে ক্ষমতায় আসে বিজেপি শিবির।

পরে ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে কেওনঝাড়ের চারবারের বিধায়ক মোহনচরণ মাঝিকে বেছে নেয় বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেইসঙ্গে উপমুখ্যমন্ত্রী করা হচ্ছে পার্বতী পরীদা এবং কণকবর্ধন সিংহদেওকে। মঙ্গলবার বিকেলে দলের দুই কেন্দ্রীয় পর্যবেক্ষক রাজনাথ সিং এবং ভূপেন্দ্র যাদবের উপস্থিতিতে নবনির্বাচিত বিজেপি বিধায়কদের বৈঠকে তাদের নাম ঘোষণা করা হয়।

এনডিটিভি বলছে, মোহনচরণ মাঝি ওড়িশার কেওনঝাড় জেলার রাইকালা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা পেশায় ছিলেন একজন নিরাপত্তারক্ষী। তিনি ১৯৯৭ সাল থেকে ২০০০ সালের মধ্যে গ্রামের প্রধান ছিলেন এবং ২০০০ সালে কেওনঝাড় থেকে বিধায়ক নির্বাচিত হওয়ার আগে বিজেপির ওড়িশা এসটি (তফসিলি উপজাতি) মোর্চার সাধারণ সম্পাদক ছিলেন। 

মোহনচরণ মাঝি

৫২ বছর বয়সী এই রাজনীতিক তার আসন থেকে এই বছরের বিধানসভা নির্বাচনসহ চারবার জিতেছেন। সর্বশেষ নির্বাচনে তার ভোটের ব্যবধান ছিল ১১ হাজার ৫৭৭। তিনি আইন বিষয়ে ডিগ্রিধারী। মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত মোহন মাঝি তার সাংগঠনিক দক্ষতার জন্য পরিচিত। তিনি ওড়িশার বিদায়ী বিধানসভার চিফ হুইপও ছিলেন।

মুখ্যমন্ত্রী হিসেবে মনোনীত হওয়ার পর নিজের প্রথম প্রতিক্রিয়ায় মাঝি বলেন, ‘ভগবান জগন্নাথের আশীর্বাদে বিজেপি ওড়িশায় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং রাজ্যে সরকার গঠন করতে যাচ্ছে। আমি ওড়িশার সাড়ে চার কোটি মানুষকে ধন্যবাদ জানাতে চাই যারা পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে।’

আরো পড়ুন: 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা ব্যর্থ, বিজিবি-স্থানীয়দের রাতভর পাহারা

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

প্রথম ওয়ানডে: অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিলো না যুক্তরাষ্ট্র

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৬ অঞ্চলে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App