×

আন্তর্জাতিক

পোপ ফ্রান্সিস

ঈশ্বরকে নিয়ে রসিকতা করা যাবে!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৪, ১১:২৬ পিএম

ঈশ্বরকে নিয়ে রসিকতা করা যাবে!

ছবি: সংগৃহীত

আমরা সাধারণত যেভাবে প্রিয় মানুষদের নিয়ে হাসি-তামাশা করি ঠিক একই ভাবে ঈশ্বরকে নিয়েও রসিকতা করা যাবে ও এতে ধর্ম অবমাননা হবেনা বলে মন্তব্য করেছেন খ্রিষ্ট ধর্মীয় প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তিনি বলেছেন, ঈশ্বরকে নিয়ে রসিকতা করলে কোনো সমস্যা নেই, তবে তা যেন অবশ্যই অবমাননাকর ও আক্রমণাত্মক না হয়।

শুক্রবার (১৪ জুন) বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। 

শুক্রবার ইতালিতে সারাবিশ্ব থেকে আগত শতাধিক কমেডিয়ান, অভিনেতা ও লেখদের উপস্থিতিতে একটি বিশেষ অনুষ্ঠানে এমন মতামত দেন পোপ ফ্রান্সিস। 

তিনি বলেন, যেভাবে আমরা প্রিয় মানুষদের নিয়ে হাসি-তামাশা করি, ঠিক সেভাবে ঈশ্বরকে নিয়েও করতে পারি। এটি ধর্ম অবমাননার মত কোনো কাজ নয়।

পোপ ফ্রান্সিস আরো বলেন, রসিকতা অপমানজনক না। ঠাট্টার মাধ্যমে মানুষের মুখে হাসি ফোটানোর মাধ্যমে আমরা ঈশ্বরকেও হাসাতে পারি। 

অনুষ্ঠানে বক্তব্য শেষে অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন পোপ ফ্রান্সিস। একপর্যায়ে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে সেলফিও তোলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App