×

আন্তর্জাতিক

কোরবানির ছাগলের মুখে প্লাস্টিকের দাঁত!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৪, ০২:১৯ পিএম

কোরবানির ছাগলের মুখে প্লাস্টিকের দাঁত!

ছবি: সংগৃহীত

ত্যাগের মহিমায় বিশ্ব জুড়ে প্রতিবছর পালিত হয় মুসলমান ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।

আর এ কোরবানি উপলক্ষে প্রতিবছরই বসে পশুর হাট। পাকিস্তানে এক কোরবানির হাটে দেখা যায় অদ্ভুত এক ঘটনা। 

 শনিবার পাকিস্তানের করাচির গুলবার্গ চৌরঙ্গী এলাকায় বিক্রির জন্য আনা হয়েছিল কয়েকটি ছাগল। ছাগলগুলোর দাঁত আছে, তবে তা প্লাস্টিকের। বিষয়টি ধরে ফেলেন ক্রেতা। পরে প্রতারণার অভিযোগে ছাগল বিক্রেতাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে (ভাইরাল) পড়েছে।

আরো পড়ুন: গরুবাহী গাড়িতে পুলিশের চাঁদাবাজি, বরখাস্ত ৫ সদস্য

ভিডিওতে দেখা যায়, এক ক্রেতা একটি ছাগলের মুখ থেকে প্লাস্টিকের দাঁত খুলে আনছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাগল বিক্রেতাকে গ্রেপ্তার করে। জব্দ করা হয় তার সাতটি ছাগল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিক্রেতা পুলিশকে বলেছেন, তার বাড়ি সিন্ধু প্রদেশে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তিনি করাচিতে ছাগল বিক্রি করতে এসেছিলেন।

এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনাটি তদন্ত করছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App