×

আন্তর্জাতিক

ভারতে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৮

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৪, ০১:৫৩ পিএম

ভারতে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু বেড়ে ৮

মালবাহী ট্রেনের ধাক্কায় উল্টে যায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটো বগি। ছবি: সংগৃহীত

ভারতের আসাম থেকে কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে একটি মালবাহী ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে আট জন হয়েছে। সোমবার (১৭ জুন) সকালে নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে শিয়ালদহের দিকে রওনা দিয়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। এখন পর্যন্ত আট জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহতের সঙ্গে ৫০-এর বেশি। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা। খবর এনডিটিভির

স্থানীয় সূত্রে জানা যায়, শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে রাঙাপানিতে পৌঁছাতেই পেছন থেকে ধাক্কা দেয় একটি মালবাহী ট্রেন। ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে উল্টে যায়। শিলিগুড়িতে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে দুর্ঘটনায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে, কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইন সেটি। ফলে দূরপাল্লার ট্রেন চলাচল সাময়িক বন্ধ রাখা হয়েছে।

দার্জিলিং জেলার কুরসেওং থানার অতিরিক্ত পুলিশ সুপার অভিষেক রায় বলেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের চালকসহ পাঁচ ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। পরে আরো তিনজন মারা যান। আহত হয়েছেন আরো ৫০ জন।

আরো পড়ুন : সিকিমে এখনও আটকা সহস্রাধিক পর্যটক, নামছে আরো ধস

রেলওয়ে বোর্ডের চেয়ারপারসন জয়া ভার্মা সিনহা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সকাল ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। উদ্ধার কাজ শেষ হয়েছে। আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে নেয়া হয়েছে। 

এদিকে ট্রেন দুর্ঘটনা নিয়ে এক্স হ্যান্ডলে উদ্বেগ প্রকাশ করে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লিখেছেন, এই মাত্র দার্জিলিঙের ফাঁসিদেওয়া এলাকায় ট্রেন দুর্ঘটনার খবর পেলাম। বিস্তারিত এখনো জানতে পারিনি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ি ধাক্কা দিয়েছে শুনেছি।

জেলাশাসক, এসপি, চিকিৎসক এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। তৎপরতায় উদ্ধারকাজ শুরু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App