×

আন্তর্জাতিক

'এখনই যুদ্ধ বন্ধ করুন, নয়তো সব জিম্মি মারা পড়বে'

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৪, ০১:৫৪ পিএম

'এখনই যুদ্ধ বন্ধ করুন, নয়তো সব জিম্মি মারা পড়বে'

ছবি: সংগৃহীত

গাজায় যুদ্ধবিরতি কার্যকরের জন্য আলোচনায় অংশ নেয়া এক ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, এখনই গাজায় চলমান যুদ্ধ বন্ধ ককরতে হবে, নইলে জীবিত সব জিম্মিও শিগগিরই মারা পড়বে।

এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের ওই শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেন, হামাসের হাতে জিম্মি বেশ কয়েকজন ইসরায়েলি এখনো জীবিত আছেন। কিন্তু এভাবে যুদ্ধ চলতে থাকলে, তারাও মারা পড়বে। খবর টাইমস অব ইসরায়েলের।

তিনি আরো বলেন, আমরা দীর্ঘদিন এভাবে তাদের মৃত্যুর মুখে ফেলে রাখতে পারি না। বাইডেন প্রশাসনের দেয়া যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে ইসরায়েল। এখন হামাস রাজি হলেই যুদ্ধবিরতি কার্যকর শুরু হবে। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই ইসরায়েলি কর্মকর্তা বলেন, হামাসের সঙ্গে চুক্তি না করে ইসরায়েলি সেনাবাহিনী বোকার মতো গাজায় গিয়ে যুদ্ধ করছে। এতে লাভের চেয়ে বরং ক্ষতিই হচ্ছে বেশি। যে কয়েকজন জিম্মি এখনো বেঁচে আছেন, তারাও মারা যাবে।

আরো পড়ুন: রাশিয়া ইউক্রেন ছাড়লেই শান্তি আলোচনা শুরু হবে

এদিকে, ডেমোক্রেট দলের দুই মার্কিন সিনেটর ইসরায়েলকে অন্ত ৫০টি এফ-১৫ যুদ্ধবিমান দেয়ার প্রস্তাব দিয়েছেন। যাতে হামাসের বিরুদ্ধে আরো শক্তহাতে লড়াই করতে মার্কিন এই নেতারা ইসরায়েলকে উসকে দিচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App