×

আন্তর্জাতিক

রাহুল গান্ধি

পতন হতে পারে নরেন্দ্র মোদির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুন ২০২৪, ১১:৪৬ পিএম

পতন হতে পারে নরেন্দ্র মোদির

ছবি: দ্য ফিন্যান্সিয়াল টাইমস

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোটের লোকজন বিরোধীদল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে মন্তব্য করেছেন দলটির নেতা রাহুল গান্ধী। তিনি বলেছেন, মোদি সরকার একটি ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। তাই ছোটখাটো ঝামেলায়ও সরকারের পতন হতে পারে। এমনকি সাধারণ বিষয়ও অস্থিতিশীল করে তুলতে পারে জাতীয় গণতান্ত্রিক জোটকে (এনডিএ)। যে জোট আঞ্চলিক দলগুলোর ওপর নির্ভর করে সরকার গঠন করেছে।

মঙ্গলবার ১৮ জুন যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য ফিন্যান্সিয়াল টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে এসব বলেছেন কংগ্রেসের এই নেতা ।

রাহুল গান্ধি বলেন, ক্ষমতায় টিকে থাকতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সংগ্রাম করতে হবে। নির্বাচনে প্রচারের সময় মোদি ধর্মীয় উত্তেজনাকে পুঁজি করার চেষ্টা করেছিলেন। ভারতীয় মুসলিমদের তারা অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেছিলেন।

এদিকে, ভারতীয় রাজনৈতিক বিশ্লেষকরা এনডিএ জোটের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা বলেছেন, এক দশকের মধ্যে মোদির বর্তমান সরকারের অবস্থান নড়বড়ে হবে। ক্ষমতায় টিকে থাকতে বিজেপিকে নির্ভর করতে হবে ছোট মিত্র দলগুলোর ওপর।

উল্লেখ্য, গত ৪ জুন ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এতে নরেন্দ্র মোদির রাজনৈতিক দল বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দেশটিতে সরকার গঠনের জন্য ২৭২ আসনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হলেও বিজেপি এককভাবে ২৪০ আসন পায়। এতে এনডিএ জোট পায় ২৯৩টি আসন। বিপরীতে কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট ২৩৪ আসনে জয়ী হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

গাড়ির নম্বর প্লেট নিয়ে ডিএমপির নতুন নির্দেশনা

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

পে স্কেলে ৪ ক্যাটাগরিতে বাড়িভাড়া ভাতা, কোন গ্রেডে কত

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App