×

আন্তর্জাতিক

মাত্রাতিরিক্ত কোরবানির মাংস খেয়ে হাসপাতালে ভর্তি ১২০০ পাকিস্তানি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ জুন ২০২৪, ০৯:৫৬ পিএম

মাত্রাতিরিক্ত কোরবানির মাংস খেয়ে হাসপাতালে ভর্তি ১২০০ পাকিস্তানি

ঈদে অতিরিক্ত মাংস খেয়ে পরিপাকতন্ত্রের জটিলতা নিয়ে হাসপাতালের বেডে শুয়ে আছেন একজন রোগি|| ছবি: ডেইলি পাকিস্তান

মুসলমানদের অন্যতম বড় উৎসব ঈদুল আজহায় পাকিস্তানের পাঞ্জাব এবং খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অতিরিক্ত কোরবানির মাংস ও খাবার খেয়ে পরিপাকতন্ত্রসহ অন্ত্রের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২০০ মানুষ। এর মধ্যে শুধু পেশোয়ারেই অসুস্থ হয়েছেন ৬১০ জন। এমতাবস্থায় ঈদের সময় অতিরিক্ত খাবার বর্জন করার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

মঙ্গলবার (১৮ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডেইলি পাকিস্তান

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে ঈদের পরদিন পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে পাকস্থলী ও অন্ত্রের রোগ নিয়ে ভর্তি হয়েছেন ৬১০ জন। তাদের মধ্যে বেশিরভাগই অতিরিক্ত খাবার এবং মাংস খাওয়ার কারণে অসুস্থ হয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালটির মুখপাত্র মোহাম্মদ অসিম। এছাড়া পশুর দ্বারা আক্রান্ত হয়ে অনেকেই হাসপাতালে এসেছিলেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এছাড়া ঈদে অতিরিক্ত আমোদ-ফুর্তি করতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে আরও ৫০০ জনের মতো ভর্তি হয়েছেন হাসপাতালে।

এদিকে পাঞ্জাব প্রদেশের ছয়টি বড় হাসপাতালে ঈদের ছুটির সময় ২ হাজার ২০০ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৮০ জন পরিপাক তন্ত্রের সমস্যা, ডায়রিয়া এবং পেটের ব্যথা নিয়ে এসেছিলেন।

সেইসঙ্গে লাহোরের জিন্নাহ হাসপাতালে ১৩০ জন এবং সার্ভিসেস হাসপাতাল, গঙ্গা রাম ও মায়ো হাসপাতালে ১০০ জন করে রোগী চিকিৎসা নিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App