×

আন্তর্জাতিক

পরকীয়ার অভিযোগে নারীকে বেদম মারধর, ভিডিও ভাইরাল (ভিডিও)

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৪, ০৩:৫৮ পিএম

পরকীয়ার অভিযোগে নারীকে বেদম মারধর, ভিডিও ভাইরাল (ভিডিও)

ছবি: সংগৃহীত

পরকীয়ার অভিযোগে এক নারীকে নির্মমভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

প্রকাশ্যে নারীকে এমন নির্যাতনের এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে। খবর এনডিটিভির।

জানা যায়, মেঘালয়ে এক নারীকে পরকীয়ার অভিযোগে একদল পুরুষ লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়েছে। মেঘালয়ের পশ্চিম গারো পাহাড়ের দাডেনগ্রেতে ঘটে যাওয়া ঘটনার ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে ওই নারীকে জনসমক্ষে নির্মমভাবে লাঞ্ছিত হতে দেখা যায়।

ভিডিওটিতে বেশ কয়েকজন পুরুষ ও নারীকে পাশেই নীরব দর্শক হিসেবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

এই ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ । পুলিশ জানায়, অভিযুক্ত ওই ব্যক্তিরা অভিযোগ করেছেন- ওই নারীর পরকীয়ার সম্পর্ক ছিল।

এদিকে সুতঙ্গা সাইপুংয়ের বিধায়ক ও নারী ক্ষমতায়ন বিষয়ক মেঘালয় বিধানসভা কমিটির চেয়ারপারসন সান্তা মেরি শিলা ঘটনাটি আমলে নিয়েছেন এবং পুলিশের কাছে এ বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছেন।

সান্তা মেরি জানিয়েছেন, মেঘালয়ের ১২টি জেলার সকল পুলিশ সুপারকে নারীদের বিরুদ্ধে যেকোনও ধরনের সহিংসতা ও অপরাধের বিরুদ্ধে সতর্ক থাকতে বলবেন তিনি।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

কর্মী নেবে আকিজ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধা

কর্মী নেবে আকিজ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধা

কবি শামসুর রাহমানের জন্মদিন আজ

কবি শামসুর রাহমানের জন্মদিন আজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App