×

আন্তর্জাতিক

নিজেই হাত থেকে ফোনটা নিয়ে ছবি তুললেন রাহুল গান্ধী : রচনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুন ২০২৪, ১০:০৮ এএম

নিজেই হাত থেকে ফোনটা নিয়ে ছবি তুললেন রাহুল গান্ধী : রচনা

ছবি : সংগৃহীত

গত বছরের ২৭ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন হয়। সেই সংসদ ভবনেই অষ্টাদশ লোকসভা নির্বাচিত সদস্যেরা শপথ নিয়েছেন। প্রথম বারের জন্য সংসদ সদস্য হয়েছেন পশ্চিমবঙ্গের এক সময়ের জনপ্রিয় নায়িকা এবং দিদি নম্বর ওয়ান খ্যাত রচনা ব্যানার্জি। হুগলি লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ তিনি।

এর মধ্যেই লোকসভার অধিবেশন শুরু হয়ে গিয়েছে। দিল্লিতেই রয়েছেন রচনা। সংসদে তার তৃতীয় দিন। রচনা ছাড়াও এ বছর যে অভিনেত্রীরা সাংসদ হয়েছেন, তাদের মধ্যে অন্যতম কঙ্গনা রানাওয়াত। যদিও রচনা জানালেন, কঙ্গনার সঙ্গে তার সাক্ষাৎ হয়নি। তবে দেখা যে হবে, তা নিয়ে তিনি আশাবাদী। 

এর মাঝেই রচনার সঙ্গে এক ফ্রেমে বন্দী হলেন রাহুল গান্ধী। লোকসভার বিরোধী দলনেতা হিসাবে রয়েছেন রাহুল। তৃতীয় দিনে রচনার সঙ্গে ছবি তুললেন তিনি। ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন অভিনেত্রী। 

ভারতীয় গণমাধ্যমে সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আসলে আমি নিজের একটি ছবি তুলছিলাম। তখন উনি নিজের থেকেই এসে বললেন আমি তোমার ছবি তুলে দিচ্ছি। আমার তো ভীষণ মাটির মানুষ মনে হল ওকে। ব্যক্তিগত স্তরে তাকে চিনি না, তবে মনে হল মানুষটি খুব ভালো।’

আরো পড়ুন : হাসিমুখে করমর্দন করলেন মোদি-রাহুল

অভিনেত্রী বললেন, ‘শুধু ছবি তুললে হবে না। কাজটা করতে হবে। সংসদে কথা বলতে হবে। যাতে হুগলির সমস্যার সমাধান হয়। সাহায্য কতটা পাব, জানি না! কিন্তু আওয়াজ তুলতে হবে। সবে কাজ শুরু করেছি। প্রথমেই তো গোল মারা যায় না। একটু সময় নিয়ে দেখেবুঝে নিই সবটা।’

তবে নতুন এই সংসদ ভবনের রূপ দেখে মুগ্ধ রচনা। অভিনেত্রীর কথায়, ‘পুরনো পার্লামেন্ট আমি দেখিনি। আর কখনো রাজনীতিতে আসবো ভাবিও নি। সবই ঈশ্বরের ইচ্ছে তাই আমি জিতে এখন এখানে। তবে নতুন সংসদ ভবনের সবটাই মুগ্ধ করার মতো। এমন সম্মাননীয় একটা জায়গা, ৫০০-এর বেশি সাংসদের সঙ্গে সেখানে একসঙ্গে বসা, সেটাই বা কম কী।’

এই মুগ্ধতার মাঝে অবশ্য আশঙ্কা প্রকাশ করেছেন রচনা। তিনি জানালেন, সব কয়েকটি অধিবেশনে হয়তো তিনি থাকতে পারবেন না। কারণ ‘দিদি নম্বর ওয়ান’ শোয়ের প্রতিও দায়বদ্ধতা রয়েছে। শেষে রচনার সংযোজন, ‘‘অধিবেশ‌নের মাঝে বিরতি নিয়ে দিদি নম্বর ওয়ানের শুট করতে ফিরে যেতে হবে। ৩০ তারিখে আবার দিল্লি চলে আসব। আমার জন্য একটু কষ্টকর, কারণ দু’টি দিক সামলাতে হবে। হয়তো অধিবেশনে কিছু অংশ আমার ‘মিস্’ ‌হবে, কিন্তু কিছু করার নেই। ‘দিদি নম্বর ওয়ান’-এর জন্যই তো আজ সংসদে আসতে পেরেছি।’’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সিজেপির আন্দোলনের ঢেউয়ে এবার উত্তাল কলকাতা

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

সৌদি আরবে ৩ বাংলাদেশির মৃত্যুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর শোক

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App