×

আন্তর্জাতিক

খালাস পেলেন ইমরান খান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৪, ০৪:৫৩ পিএম

খালাস পেলেন ইমরান খান

খালাস পেলেন ইমরান খান। ছবি: সংগৃহীত

এবার আরো একটি মামলায় বেকসুর খালাস পেয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। একই সঙ্গে খালাস দেয়া হয়েছে সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভের অভিযোগে দায়ের করা মামলায় বুধবার তাদের খালাস দিয়েছে ইসলামাবাদের একটি দায়রা জজ আদালত। 

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ইমরান খান ও পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিসহ বেশ কয়েক জনের বিরুদ্ধে ২০২২ সালে এই মামলা দায়ের করা হয়েছিল। সে সময় ইমরান খানের বিরুদ্ধে দেশটির নির্বাচন কমিশন তোশাখানা মামলা দায়ের করলে সেটির প্রতিবাদে বিক্ষোভ করেন ইমরান খানসহ অভিযুক্ত অন্যান্যরা। সে বিষয়েই স্থানীয় আপবাড়া পুলিশ স্টেশনে মামলা দায়ের করেছিল নির্বাচন কমিশন। খবর জিও নিউজের।

ওই মামলায় বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসির মেহমুদ ইমরান খানসহ অন্যান্যদের মুক্তি দেন। এর আগে, গত সপ্তাহে এই মামলার শুনানি শেষ হয়। সে সময়ই রায় ঘোষণার জন্য আজকের তারিখ নির্ধারণ করেছিলেন আদালত।

ইমরান খান ছাড়াও এই মামলায় মুক্তি বা খালাস পাওয়া অন্যান্যরা হলেন শাহ মাহমুদ কুরেশি, শেখ রশিদ, আসাদ কায়সার, শাহরিয়ার আফ্রিদি, ফয়সাল জাভেদ, রাজা খুররম নওয়াজ এবং আলী নওয়াজ আওয়ান। 

ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের আইনজীবী অ্যাডভোকেট সরদার মাসরুফ ও অ্যাডভোকেট আনসার কায়ানি এ মামলাটির শুনানি করেন।

আরো পড়ুন: ইউক্রেনকে আরো ২৩০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

মেঘনায় সরকারি খাসজমিতে অবৈধ স্থাপনা, উচ্ছেদ অভিযান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App