×

আন্তর্জাতিক

মৌরিতানিয়ায় অভিবাসীবাহী নৌকা ডুবি, নিহত ৮৯

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ১১:৪০ এএম

মৌরিতানিয়ায় অভিবাসীবাহী নৌকা ডুবি, নিহত ৮৯

মৌরিতানিয়ায় অভিবাসী নৌকাডুবি।

আফ্রিকার দেশ মৌরিতানিয়ার উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৮৯ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ জুলাই) দেশটির সরকারি বার্তাসংস্থা এ তথ্য জানিয়েছে। গত সোমবার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর এনদিয়াগো থেকে চার কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে ডুবে যায় নৌকাটি।

বার্তাসংস্থাটি জানায়, মৌরিতানিয়ার কোস্টগার্ড মরদেহগুলো উদ্ধার করেছে। এই অভিবাসন প্রত্যাশীরা একটি বড় মাছ ধরার নৌকায় করে যাচ্ছিলেন। ওই সময় এটি ডুবে যায়। নৌকা ডুবির পর নয়জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। যার মধ্যে পাঁচ বছর বয়সী একটি শিশুও রয়েছে।

আরো পড়ুন : যুক্তরাজ্যে লেবার পার্টির নিরঙ্কুশ জয়, প্রধানমন্ত্রী হচ্ছেন স্টারমার

অভিবাসন প্রত্যাশীদের নিয়ে ছয়দিন আগে এটি গাম্বিয়া-সেনেগাল সীমান্ত থেকে ছেড়ে আসে। নৌকাটির গন্তব্য ছিল ইউরোপ। আর এতে সব মিলিয়ে ১৭০ জন মানুষ ছিলেন।

পশ্চিম আফ্রিকার হাজার হাজার মানুষ প্রতি বছর আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করেন। তাদের আশা, ইউরোপে গেলে উন্নত জীবন ও ভালো কাজ মিলবে। তবে উন্নত জীবনের জন্য বিপজ্জনক নৌপথে ইউরোপে আসতে গিয়ে অনেকের সাগরেই সলিল সমাধি হয়।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থার ২০২৪ সালের তথ্য অনুযায়ী, ইউরোপে যেতে অভিবাসন প্রত্যাশীরা যেসব রুট ব্যবহার করেন তার মধ্যে আটলান্টিক মহাসাগরের রুটটি সবচেয়ে দীর্ঘ। এ কারণে বেশিরভাগ মানুষকে দীর্ঘ সময় নৌকায় অবস্থান করতে হয়। এছাড়া যদি কোনো দুর্ঘটনা ঘটে তাহলে সেখানে উদ্ধারকারীরাও তাৎক্ষণিকভাবে পৌঁছাতে পারেন না।

সূত্র: সিএনএন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

নামাজের ইমামতি রেখে পালানো বহিষ্কৃত বিএনপি গ্রেফতার

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কিশোরীকে রাতভর সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পাবনায় সাত সমকামীসহ ১৬ জনের এইডস শনাক্ত

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত এসপিসহ ১২ কর্মকর্তাকে বদলি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App