×

আন্তর্জাতিক

যুক্তরাজ্যে নির্বাচন

টানা পঞ্চম জয় বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৪, ০১:২৯ পিএম

টানা পঞ্চম জয় বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলীর

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে ফের জয় লাভ করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। এ নিয়ে লেবার পার্টি থেকে টানা পঞ্চমবারের মতো এমপি নির্বাচিত হয়েছেন তিনি।

এবারের নির্বাচনে ১৫ হাজার ৮৯৬ ভোট পেয়ে পঞ্চমবারের মতো নির্বাচিত হয়েছেন রুশনারা আলী। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আজমল মাশরুর পেয়েছেন ১৪ হাজার ২০৭ ভোট। চার হাজার ৭৭৭ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রার্থী রাবিনা খান।

 রুশনারা আলী যুক্তরাজ্যের পার্লামেন্টের প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত এমপি। ২০১০ সাল থেকে লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত টাওয়ার হ্যামলেটসের বেথনাল গ্রিন অ্যান্ড বো আসনে টানা পাঁচবার এমপি নির্বাচিত হলেন তিনি। ২০১০ থেকে আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত এমপি । এরপর তিনি ২০১৩ সালের অক্টোবরে ছায়া শিক্ষা প্রতিমন্ত্রী নিযুক্ত হন।

আরো পড়ুন: যুক্তরাজ্যে লেবার পার্টির নিরঙ্কুশ জয়, প্রধানমন্ত্রী হচ্ছেন স্টারমার

বাংলাদেশের সিলেটে জন্ম রুশনারা আলীর। সাত বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাজ্যে পাড়ি জমান তিনি। তিনি অক্সফোর্ডের সেন্ট জনস কলেজ থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেছেন।

বাংলাদেশ সময় বেলা ১১টা পর্যন্ত ৩৬২টি আসনে জয় পেয়েছে লেবার পার্টি। দলটি বড় ব্যবধান গড়ে তুলেছে কনজারভেটিভ পার্টির সঙ্গে। এই পার্টি পেয়েছে ৮২টি আসন। সংখ্যাগরিষ্ঠতা পেতে ৩২৬ আসনে জয় প্রয়োজন।

লিবারেল ডেমোক্র্যাটস পার্টি ৫০টি আসনে জয় পেয়েছে। লন্ডনে লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার বলেছেন, পরিবর্তন এখন থেকেই শুরু হলো। আমি আনন্দিত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App